ব্যাংক খাতে ভয়াবহ সংকেত, আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক : ব্যাংক খাতে অনিয়ম, ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের ঘটনায় তৈরি হওয়া সংকট এখন ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতার ওপর বড় চাপ তৈরি করেছে। বিপুল পরিমাণ ঋণ দীর্ঘদিন ধরে আদায় না হওয়ায় খেলাপি ঋণের পরিমাণ ক্রমেই বাড়ছে। এর ফলে খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণের চাপও বেড়েছে। কিন্তু আয় কমে যাওয়ায় অনেক ব্যাংক প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ করতে পারছে না। এতে ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি দুর্বল হওয়ার পাশাপাশি আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
চলতি বছরের জুন শেষে সরকারি-বেসরকারি ১৫টি ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার ১৪৬ কোটি টাকা দাঁড়িয়েছে বলে সংশ্লিষ্ট তথ্য থেকে জানা গেছে। ব্যাংক খাতে এত বড় প্রভিশন ঘাটতিকে আর্থিক দুর্বলতার গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। কারণ, কোনো ব্যাংক তার খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন রাখতে না পারলে ভবিষ্যতে লোকসান সামাল দেওয়া এবং মূলধন পর্যাপ্ততা বজায় রাখা কঠিন হয়ে পড়ে।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অবস্থাও উদ্বেগজনক। তথ্য অনুযায়ী, সরকারি পাঁচটি ব্যাংকে মোট প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ৭৮ হাজার ৩৩০ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতিতে রয়েছে জনতা ব্যাংক। ব্যাংকটির প্রভিশন ঘাটতি ৫০ হাজার ১৬০ কোটি টাকা।
অন্য সরকারি ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংকের ঘাটতি ১২ হাজার ৩৩৮ কোটি টাকা, রূপালী ব্যাংকের ১০ হাজার ৭৫৩ কোটি টাকা এবং বেসিক ব্যাংকের ৫ হাজার ৪৭ কোটি টাকা। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রভিশন ঘাটতি প্রায় ৩৩ কোটি টাকা।
বিশাল এই ঘাটতির কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে খেলাপি ঋণ আদায় না হওয়া এবং নতুন করে ঋণের মান খারাপ হওয়ার কারণে এসব ব্যাংকের ওপর প্রভিশন সংরক্ষণের চাপ আরও বাড়ছে।
বেসরকারি খাতের ব্যাংকগুলোর পরিস্থিতিও কম উদ্বেগজনক নয়। তথ্য অনুযায়ী, ১০টি বেসরকারি ব্যাংকে সম্মিলিত প্রভিশন ঘাটতি দেড় লাখ কোটি টাকারও বেশি।
একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি প্রভিশন ঘাটতিতে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। ব্যাংকটির ঘাটতি ৮২ হাজার ৩৩৪ কোটি টাকা। এরপর ন্যাশনাল ব্যাংকের ঘাটতি ২৩ হাজার ৩২৬ কোটি টাকা এবং আইএফআইসি ব্যাংকের ২১ হাজার ৮৯৪ কোটি টাকা।
এ ছাড়া প্রিমিয়ার ব্যাংকের প্রভিশন ঘাটতি ১১ হাজার ৯৭১ কোটি টাকা, ইউনিয়ন ব্যাংকের ৫ হাজার ৫ কোটি টাকা এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের ২ হাজার ৫৯৫ কোটি টাকা। মার্কেন্টাইল ব্যাংকের ঘাটতি ২ হাজার ৯৫ কোটি টাকা। বাংলাদেশ কমার্স ব্যাংকের ৬৪৫ কোটি, এনআরবিসি ব্যাংকের ৮২০ কোটি এবং এনআরবি ব্যাংকের ১৩০ কোটি টাকা প্রভিশন ঘাটতি রয়েছে বলে দেওয়া তথ্য থেকে জানা যায়।
ব্যাংক খাতের বর্তমান সংকটের অন্যতম প্রধান কারণ হিসেবে খেলাপি ঋণের লাগামহীন বৃদ্ধিকে দেখছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশই এখন খেলাপি।
মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। অর্থাৎ মাত্র তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা। ২০২৫ সালের জুনের তুলনায় এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ৭৬ হাজার ১২৭ কোটি টাকা।
ফলে ব্যাংকগুলোকে খেলাপি ঋণের বিপরীতে আরও বেশি প্রভিশন সংরক্ষণ করতে হচ্ছে। কিন্তু অনেক ব্যাংকের আয় ও মুনাফা সেই চাপ সামাল দেওয়ার মতো পর্যাপ্ত না হওয়ায় প্রভিশন ঘাটতি তৈরি হচ্ছে।
আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে ঋণের মান অনুযায়ী নির্দিষ্ট হারে প্রভিশন সংরক্ষণ করতে হয়। কোনো ঋণ ঝুঁকিপূর্ণ হয়ে গেলে সম্ভাব্য লোকসান মোকাবিলার জন্য ব্যাংককে আগে থেকেই অর্থ আলাদা করে রাখতে হয়। এর মাধ্যমে ঋণ আদায় না হলেও ব্যাংকের আর্থিক ক্ষতি সামাল দেওয়ার একটি সুরক্ষা তৈরি হয়।
প্রভিশন ঘাটতি থাকলে ব্যাংকের প্রকৃত আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে। একই সঙ্গে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ করতে না পারলে মূলধন ঘাটতিতে পড়ার ঝুঁকিও বাড়ে। এর ফলে ব্যাংকের ঋণ দেওয়ার সক্ষমতা এবং সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে।
ব্যাংক খাতের সংকট নিয়ে অর্থনীতিবিদদের একটি বড় উদ্বেগ হলো খেলাপি ঋণগ্রহীতাদের বারবার নীতিগত ছাড় দেওয়া। তাদের মতে, ঋণ পরিশোধে দীর্ঘসূত্রতা এবং পুনঃতফসিলসহ বিভিন্ন সুবিধা যদি অতিরিক্ত দেওয়া হয়, তাহলে সময়মতো ঋণ পরিশোধের ক্ষেত্রে নেতিবাচক প্রবণতা তৈরি হতে পারে।
সাম্প্রতিক সময়েও খেলাপি ঋণ কমাতে বিভিন্ন নীতিগত উদ্যোগ নেওয়া হয়েছে। তবে জুন শেষে খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ায় বোঝা যাচ্ছে, ব্যাংক খাতের মূল সমস্যা এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
বিশ্লেষকদের মতে, ব্যাংক খাতের বর্তমান সংকট মোকাবিলায় শুধু প্রভিশন ঘাটতি পূরণ করলেই হবে না; খেলাপি ঋণের মূল কারণ চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নিতে হবে। বড় ঋণখেলাপিদের কাছ থেকে অর্থ আদায়, ঋণ বিতরণে অনিয়ম বন্ধ করা এবং রাজনৈতিক বা প্রভাবশালী মহলের হস্তক্ষেপ কমানো জরুরি।
বিশেষ করে যেসব ঋণ জালিয়াতি, অর্থ আত্মসাৎ বা অনিয়মের মাধ্যমে দেওয়া হয়েছে, সেগুলোর ক্ষেত্রে দ্রুত তদন্ত ও অর্থ উদ্ধারের ব্যবস্থা প্রয়োজন। একই সঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনা ও ঋণ অনুমোদন প্রক্রিয়ায় জবাবদিহি বাড়াতে হবে।
ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশে পৌঁছানো ইতোমধ্যে বড় সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।এর সঙ্গে যদি বড় অঙ্কের প্রভিশন ঘাটতি যুক্ত হয়, তাহলে দুর্বল ব্যাংকগুলোর ওপর আর্থিক চাপ আরও বাড়তে পারে।
বিশ্লেষকদের মতে, ব্যাংক খাতকে স্থিতিশীল করতে তিনটি বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে—খেলাপি ঋণ আদায়, নতুন করে অনিয়মের মাধ্যমে ঋণ বিতরণ বন্ধ এবং দুর্বল ব্যাংকের মূলধন ভিত্তি শক্তিশালী করা। এসব ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে প্রভিশন ঘাটতি ও মূলধন সংকট ভবিষ্যতে আরও গভীর হতে পারে, যার প্রভাব শেষ পর্যন্ত ব্যাংক, ব্যবসা এবং সাধারণ আমানতকারী—সব পক্ষের ওপরই পড়ার আশঙ্কা রয়েছে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- ব্যাংক খাতে ভয়াবহ সংকেত, আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ১১ বোর্ডের পূর্ণাঙ্গ তালিকা এক নজরে
- মুদ্রা বিনিময় হার (১০ সেপ্টেম্বর)
- এসবিএসি ব্যাংকের নেতৃত্বে নতুন মুখ
- বড় সুখবর: এক ভিসায় ঘুরতে পারবেন মধ্যপ্রাচ্যের ৬ দেশ!
- পদত্যাগপত্রে নিজের অবস্থান জানালেন সায়মা ওয়াজেদ পুতুল
- সোনা-রুপার দাম জানাল বাজুস, দেখে নিন আজকের বাজারদর
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অধিদপ্তর
- নামাজ নিয়ে জামায়াত এমপির বক্তব্যে স্পিকারের জবাব
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত, সংসদে পাস সংশোধনী বিল
- তদন্তের মধ্যেই WHO’র পদ ছাড়লেন হাসিনাকন্যা পুতুল
- পাটওয়ারীর গাড়ির পর এবার আসিফের ফ্ল্যাট বিতর্ক
- ভারতীয় সাংবাদিকের প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রীর ‘বোল্ড আউট’ জবাব
- সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা
- শ্বেতপত্রের আদলে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা: তারেক রহমান
- রুমিন ফারহানার বক্তব্য সরকারি-বিরোধী দলে উত্তেজনা
- বিজিবি ক্যাম্পে হুমকি-হট্টগোল, বিএনপির ৪ নেতাসহ আটক
- বৃহস্পতিবার রাত থেকে গ্যাস থাকবে না যেসব এলাকায়
- ব্রোকারেজ হাউসে ‘অপ্রয়োজনীয় হয়রানি’ বন্ধ চায় ডিবিএ
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- কারও গায়ে পানি ছুঁড়ে মারলে শাস্তির বিধান
- সমস্যা সৌদি আরবের, যুদ্ধে জড়াবে পাকিস্তান
- হাসিনার সিদ্ধান্তে কলকাতায় হেলালের বাসার গোপন বৈঠক প্রকাশ্যে
- কলকাতায় গিয়ে নতুন বিপদে বাংলাদেশিরা
- ওমানের বড় সুখবর বাংলাদেশিদের জন্য
- সালমান শাহ হত্যা: ডনের আচরণে ‘গুরুত্বপূর্ণ তথ্য’
- আরএমজি শিল্পের দীর্ঘমেয়াদি মূলধনের নতুন দুয়ার শেয়ারবাজার
- হেবা আইন, শরিয়াহ ও জিয়ার সন্তান—এক পোস্টে যা বললেন অধ্যাপক যাকারিয়া
- শিক্ষাগত যোগ্যতা ছাড়াই প্রার্থী হওয়া যাবে? ইসির প্রস্তাবে যা আছে
- অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা
- আওয়ামী লীগ-বিএনপির তুলনা করে যা বললেন সারজিস আলম
- এক ক্লিকেই জানা যাবে বিয়ে-তালাকের তথ্য
- হঠাৎ আগুন বিদ্যুৎমন্ত্রীর বাসায়, জানা গেল কারণ
- সবসময় লোকেশন অন? অজান্তেই ডেকে আনছেন বড় বিপদ
- ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ নিয়ে সরকারের নতুন নির্দেশ
- মেসির বিদায়ের পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
- বিদ্যুৎ বিল থেকে হাসপাতালের খরচ, টাকা দেবে ব্যাংক
- ডিএসইতে দুই প্রতিষ্ঠানের ১২ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- শেয়ার বাইব্যাকের সুযোগ চায় ডিবিএ, কোম্পানি আইনে বড় পরিবর্তনের প্রস্তাব
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার হস্তান্তর
- ০৯ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৯ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৯ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৯ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্থিতিশীলতার আগে সংস্কার নয়, বাজার সংশ্লিষ্টদের সতর্কবার্তা
- ন্যাশনাল ব্যাংকের ক্রেডিট রেটিংয়ে স্থিতিশীল পূর্বাভাস
- ২৩ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- চা খেতে ডাকলেন বাবা, কুপিয়ে হত্যা করলেন ছেলে
- ভাইভার নম্বর বাড়ছে ৪০০%! নাহিদের ৬ দফা দাবিতে নতুন বিতর্ক
- নিজেকে মিথ্যাবাদী প্রমাণে নিজের সাথেই প্রতিযোগিতা হাসিনার
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের দর একনজরে
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- নিজের গাড়ি নেই, লংমার্চে প্রাডো নিয়ে যা বললেন নাসীরুদ্দীন
- এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- নাম ডাকতেই দেখা গেল এমপি নেই, স্পিকারের এক মন্তব্যে সংসদে হাসি
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
- কারসাজির খেলায় অস্বাভাবিক দর, তদন্তের খবরে বড় পতন
- সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ২৩ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- সরকারি চাকরিজীবীদের ‘সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়’
অর্থনীতি এর সর্বশেষ খবর
- ব্যাংক খাতে ভয়াবহ সংকেত, আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক
- মুদ্রা বিনিময় হার (১০ সেপ্টেম্বর)
- এসবিএসি ব্যাংকের নেতৃত্বে নতুন মুখ
- সোনা-রুপার দাম জানাল বাজুস, দেখে নিন আজকের বাজারদর
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত, সংসদে পাস সংশোধনী বিল













