মেসির বিদায়ের পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
নিজস্ব প্রতিবেদক : লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের নেতৃত্বে বড় পরিবর্তন এসেছে। আলবিসেলেস্তেদের নতুন অধিনায়ক হিসেবে ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরোর নাম ঘোষণা করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।
মেসির যুগের অবসানের পর আর্জেন্টিনা দলের নেতৃত্ব কার হাতে উঠবে, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। শেষ পর্যন্ত সেই অপেক্ষার অবসান হয়েছে রোমেরোর হাতে অধিনায়কের আর্মব্যান্ড তুলে দেওয়ার মধ্য দিয়ে। ২৮ বছর বয়সী এই সেন্ট্রাল ডিফেন্ডার এবার মাঠে শুধু রক্ষণভাগের নেতৃত্বই নয়, পুরো দলের নেতৃত্ব দেওয়ার দায়িত্বও পালন করবেন।
রোমেরোকে অধিনায়ক করার পরিকল্পনা অবশ্য হঠাৎ নেওয়া হয়নি। আর্জেন্টিনার কোচিং স্টাফ বেশ আগে থেকেই তাকে ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে বিবেচনা করছিলেন। গ্যাস্টন এদুলের বরাতে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, বিশ্বকাপ শুরুর কয়েক মাস আগেই রোমেরোর হাতে নেতৃত্ব দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন স্কালোনি ও তার সহযোগীরা।
মেসির পাশাপাশি নিকোলাস ওটামেন্দির আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হওয়ার পর রোমেরোর হাতেই আর্জেন্টিনার অধিনায়কের আর্মব্যান্ড উঠবে—এমন ধারণা আগে থেকেই ছিল। দলের রক্ষণভাগের অন্যতম নির্ভরযোগ্য এই ফুটবলার আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যেরও গুরুত্বপূর্ণ অংশ ছিলেন।
জাতীয় দলের হয়ে রোমেরো জিতেছেন একাধিক বড় শিরোপা। ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপের শিরোপা জয়ের পথে আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। বড় ম্যাচে তার দৃঢ়তা ও রক্ষণে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তাকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করেছে।
মেসির নেতৃত্বে আর্জেন্টিনা যে সোনালি সময় পার করেছে, তার অন্যতম অংশীদার ছিলেন রোমেরো। এবার সেই দলেরই নতুন অধ্যায়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলেন তিনি। অধিনায়ক হিসেবে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মেসিবিহীন একটি দলের নেতৃত্ব দেওয়া এবং সাম্প্রতিক সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা।
নতুন অধিনায়ক রোমেরোর পাশে থাকবেন দলের আরও কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়। তাদের মধ্যে অন্যতম গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। দীর্ঘদিন জাতীয় দলের হয়ে খেলা অভিজ্ঞ এই ফুটবলারসহ দলের সিনিয়র সদস্যদের সহযোগিতা রোমেরোর নেতৃত্বকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।
মেসির বিদায়ের পর আর্জেন্টিনা এখন নতুন এক ফুটবল চক্রে প্রবেশ করছে। সেই নতুন অধ্যায়ের শুরুতেই নেতৃত্বের ভার উঠল রোমেরোর কাঁধে। মাঠে তার পারফরম্যান্সের পাশাপাশি অধিনায়ক হিসেবে দলকে কতটা সফলভাবে এগিয়ে নিতে পারেন, এখন সেটিই দেখার বিষয়।
মুয়াজ/
পাঠকের মতামত:
- শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- হাসিনার পর এবার মোদি, ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্ত
- আলোচনায় শাহরিয়ার আলমের স্ত্রীর পরিচয়
- শেয়ারবাজারে ওয়াশ ট্রেড ও ইনসাইডার ট্রেডিং, বিএসইসির কঠোর ব্যবস্থা
- ১৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বাজারের সংকট কাটাতে সম্মিলিত উদ্যোগ চান সংশ্লিষ্টরা
- তিন কোম্পানির শেয়ার লেনদেনে রেকর্ড ডেট সংক্রান্ত ঘোষণা
- ৭ লাখ ৬৮ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- পাঁচ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- রাজার গদি যখন যায় নড়ে, চামচা তখন প্রলাপ বকে!
- মাঠে ইলোন মাস্ক, আবার মোদিকে ঘেরাও
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ডিএসইর দুই সূচক নিয়ে নতুন তথ্য, অক্টোবরে থাকছে অপরিবর্তিত
- সম্পত্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত উত্তরা ফাইন্যান্সের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- নিরাপদ কার্ড লেনদেনে নতুন উদ্যোগ দুই ব্যাংকের
- ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিল সোনালী ব্যাংক
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, নিয়ে গেলেন টাকা!
- ডিবিএইচ ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির
- সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, জেনে নিন বিস্তারিত
- বিমানবন্দরের ঘটনার পর ইউনূসকে নিয়ে মেঘনা আলমের পোস্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগেও নতুন সিদ্ধান্ত বিএসইসির
- ডিভিডেন্ডের অর্থ জমা ও ব্যাংক প্রত্যয়নপত্র নিয়ে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির







.jpg&w=50&h=35)





