গাজা নিয়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে প্রকাশ্য মতবিরোধ!
নিজস্ব প্রতিবেদক : গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত বা অন্যত্র সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্র সমর্থন করে না বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ গাজার জনসংখ্যা সরিয়ে দেওয়ার পক্ষে বক্তব্য দেওয়ার পর ওয়াশিংটন নিজেদের অবস্থান স্পষ্ট করল।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনাতেও বিষয়টি স্পষ্ট করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভাষ্য অনুযায়ী, ওই পরিকল্পনার ১২ নম্বর দফায় বলা হয়েছে—কাউকে গাজা ছাড়তে বাধ্য করা হবে না। যারা চলে যেতে চান, তারা স্বাধীনভাবে যেতে পারবেন এবং চাইলে গাজায় ফিরে আসতে পারবেন।
দপ্তরের মুখপাত্র আরও বলেন, গাজার জনগণকে জোর করে বাস্তুচ্যুত করা, বহিষ্কার করা বা বাধ্যতামূলকভাবে অন্যত্র স্থানান্তরের কোনো পরিকল্পনা বা প্রস্তাব যুক্তরাষ্ট্র সমর্থন করে না।
সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ গাজার জনসংখ্যা সরিয়ে দেওয়াকে সংকট সমাধানের পথ হিসেবে তুলে ধরেন।
বুধবার কাটজ বলেন, গাজার জন্য ‘অভিবাসন’ ছাড়া কোনো বাস্তব সমাধান নেই। ইসরায়েলি কর্মকর্তারা ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা বোঝাতে ‘অভিবাসন’ শব্দটি ব্যবহার করছেন।
কাটজ আরও বলেন, ইসরায়েল ফিলিস্তিনিদের গাজা থেকে সমুদ্রপথে, আকাশপথে কিংবা অন্য যেকোনো উপায়ে বের করে দেওয়ার জন্য প্রস্তুত। পরদিন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরও একই ধরনের বক্তব্য দেন।তবে ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে সরিয়ে দেওয়ার যেকোনো উদ্যোগ প্রত্যাখ্যান করেছে আরব দেশগুলোও।
২০২৫ সালে ডোনাল্ড ট্রাম্প প্রথমবার গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার প্রস্তাব দিলে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। সে সময় তিনি গাজাকে ‘মধ্যপ্রাচ্যের রিভিয়েরা’ হিসেবে গড়ে তোলার কথা বলেছিলেন।
পরে একই বছর গাজা সংকট সমাধানে ২০ দফা পরিকল্পনা সামনে আনেন ট্রাম্প। এর পর তার আগের অবস্থান থেকে পরিবর্তনের ইঙ্গিত দেখা যায়।
হোয়াইট হাউস এ বিষয়ে ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের দিকে আল জাজিরাকে নির্দেশ করেছে। গত আগস্টের ওই পোস্টে ট্রাম্প হামাসকে নিরস্ত্র করার একটি চুক্তিকে স্বাগত জানিয়েছিলেন।
প্রস্তাবিত চুক্তির আওতায় ইসরায়েল ধীরে ধীরে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে এবং সেখানে চলমান হামলা বন্ধ হবে। তবে ইসরায়েল প্রস্তাবটি প্রত্যাখ্যান করে জানিয়েছে, গাজা পুরোপুরি নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত তারা ছাড় দেবে না।
গত মাসে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার হামাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। একই সময়ে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও বৈঠক করেন।
তবে কুশনারের বক্তব্যে ইসরায়েলি অবস্থানের প্রতিফলন দেখা গেছে। তিনি বলেন, হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজায় পুনর্গঠন শুরু করা সম্ভব নয়। একই সঙ্গে গাজায় ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আত্মরক্ষার অধিকার সীমিত করবে না বলেও জানান তিনি।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, গাজা থেকে কোনো স্থানান্তর হলে তা অবশ্যই সম্পূর্ণ স্বেচ্ছামূলক হতে হবে। একই সঙ্গে গাজাকে নিরস্ত্রীকরণ, স্থিতিশীল করা এবং পুনর্গঠন করাই তাদের মূল লক্ষ্য।
দপ্তরটি আরও জানায়, ট্রাম্পের পরিকল্পনার ২০ নম্বর দফায় ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সংলাপের ব্যবস্থা করার প্রতিশ্রুতিও রয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ২৫ বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ওয়াশিংটনভিত্তিক আরব সেন্টারের প্যালেস্টাইন/ইসরায়েল কর্মসূচির প্রধান ইউসুফ মুনাইয়্যার মনে করেন, ফিলিস্তিনিদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার চেষ্টা শুধু গাজায় সীমাবদ্ধ নাও থাকতে পারে; এটি পশ্চিম তীর এবং ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের ক্ষেত্রেও বিস্তৃত হতে পারে।ইসরায়েলি কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্য এবং যুক্তরাষ্ট্রের প্রকাশ্য অবস্থানের এই পার্থক্য চলমান আলোচনাকে আরও জটিল করে তুলতে পারে।
মুসআব/
পাঠকের মতামত:
- গাজা নিয়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে প্রকাশ্য মতবিরোধ!
- ৩ সন্তান হত্যা মামলায় নাটকীয় মোড়, রায় ছাড়াই শেষ বিচার
- ওয়াই-ফাই স্লো? ব্লুটুথ বন্ধ করার আগে জেনে নিন এই তথ্য
- জামায়াতের লংমার্চ নিয়ে ‘১ লাখ লিটার তেল অপচয়’
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের দর একনজরে
- সারাদেশের জন্য বড় দুঃসংবাদ!
- আবারও খবরের শিরোনামে সেই ‘ভালো হয়ে যাও মাসুদ’
- তালাবদ্ধ ঘরে পড়েছিল স্বামী-স্ত্রী ও নবজাতকের অর্ধগলিত লাশ
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- বাংলাদেশসহ ৩১ দেশের পর্যটকদের জন্য নতুন ভিসা নীতি
- সরকারি চাকরিজীবীদের ‘সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়’
- সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- টানা তিন দফা কমার পর বাড়ল সোনার দাম, আজকের দর জেনে নিন
- কলকাতা ভ্রমণের আগে জেনে নিন, বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা
- কোটি টাকা নিয়ে পালিয়েও গাড়ি রেখে গেলেন চালক, মালিককে যা লিখলেন
- সুদের হার কমার প্রভাবে সোনার দামে বড় উত্থান
- আবারও শক্তিশালী ভূমিকম্প, নতুন আতঙ্ক
- ভয়াবহ বন্যা, বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ
- মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা, জরিমানা ৬ হাজার
- সাত বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ গ্রাহকের পাওনা পরিশোধ
- শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি
- ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন বাঙলা কলেজের শিক্ষক শাকিল
- নাম ডাকতেই দেখা গেল এমপি নেই, স্পিকারের এক মন্তব্যে সংসদে হাসি
- বদলে যাবে ইস্টার্ন রিফাইনারি, হলো ১ বিলিয়ন ডলারের চুক্তি
- সংসদে মির্জা আব্বাসকে দেখে এমপিদের প্রতিক্রিয়া
- উল্টোপথে মন্ত্রীর গাড়ি, পুলিশের ব্যবস্থা
- ইউক্রেনকে পেছনে ফেলে খেলাপি ঋণে বিশ্বসেরা বাংলাদেশ!
- প্রাইম ব্যাংকের স্পনসরের শেয়ার হস্তান্তরের ঘোষণা
- রিলায়েন্স ওয়ানের মার্জিন ঋণধারীদের তথ্য চেয়েছে ফান্ড ব্যবস্থাপক
- মার্কেন্টাইল ব্যাংকের স্পনসর শেয়ার সন্তানদের মধ্যে শেয়ার বণ্টন
- ভয়াবহ বন্যার পর ৩ দেশকে দায়ী করল নেপাল, চায় ক্ষতিপূরণ
- বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা, জানুন প্রথম ও দ্বিতীয় পর্বের সময়সূচি
- ‘অবিবাহিতা’ পরিচয়ে বিয়ে, পরে যা জানতে পারলেন স্বামী
- বন্ধ থেকে উন্মুক্ত ফান্ডে রূপান্তর: ভ্যানগার্ড এএমএল ফান্ডের বিশেষ সভার তারিখ নির্ধারণ
- ০৩ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- দুর্বল বাজার মনিটরিংয়ে সক্রিয় অসাধু চক্র, অস্থিরতায় বিনিয়োগকারীরা
- ০৩ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাবা হাসপাতালে শয্যাশায়ী, জমির দলিল নিয়ে মেয়ের উপস্থিতি নিয়ে প্রশ্ন
- সাত কোম্পানির গ্রাহকদের হাতে সাড়ে ১৪ কোটি টাকা, জানুন কারা পেলেন
- নিজের কবরের পাশে দাঁড়িয়ে বড় সিদ্ধান্ত অভিনেতা নাদির খানের
- বিএসইসির অনুমোদনের পর রূপালি ব্যাংক ফান্ডে নতুন সিদ্ধান্ত
- বিরোধী দলকে সভাপতি না দেওয়ায় সংসদে তীব্র বিতর্ক, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ
- বাংলাদেশে পুরোপুরি থেমে গেল নেপালের বিদ্যুৎ
- এবার হরমুজ প্রণালিও নিজের নামে করতে চান ট্রাম্প!
- রংপুরে ৪ খুনের ঘটনায় সামনে এলো মাস্টারমাইন্ডের নাম
- জেড ক্যাটাগরির শেয়ারে বড় বাধা সরাল বিএসইসি
- ফ্রিজে টয়লেট পেপার রাখার আগে জেনে নিন এর আসল উপকারিতা
- নতুন নিয়মে জমির নামজারি, কোন কাগজ লাগবে জানুন
- স্বর্ণের দাম কমিয়ে নতুন দর ঘোষণা বাজুসের
- এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- বিএসইসির তদন্ত শুরুর পর দুই কোম্পানির শেয়ার দরে ধস
- ২৪ স্টেশন নিয়ে আসছে নতুন মেট্রোরেল
- নাম ডাকতেই দেখা গেল এমপি নেই, স্পিকারের এক মন্তব্যে সংসদে হাসি
- ওয়ালটন হাইটেকের ডিভিডেন্ড ঘোষণা
- সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- শেয়ার কারসাজিতে লাভেলোর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিএসইসির
- শেয়ারবাজারে ভালো মানের কোম্পানি আনতে নতুন উদ্যোগ বিএসইসির
- স্বর্ণ কিনতে বড় সুখবর, এক ধাক্কায় কমল ভরির দাম
- মেঘনা গ্রুপের বহরে নতুন সমুদ্রগামী জাহাজ, সংখ্যা দাঁড়াল ২৮টি
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- গাজা নিয়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে প্রকাশ্য মতবিরোধ!
- ৩ সন্তান হত্যা মামলায় নাটকীয় মোড়, রায় ছাড়াই শেষ বিচার













