ভয়াবহ বন্যার পর ৩ দেশকে দায়ী করল নেপাল, চায় ক্ষতিপূরণ
নিজস্ব প্রতিবেদক : ভয়াবহ আকস্মিক বন্যা ও হিমবাহ ধসের ঘটনায় বিপর্যস্ত নেপাল আন্তর্জাতিক সহায়তার পাশাপাশি এবার ক্ষতিপূরণের দাবি তুলেছে। দেশটির অভিযোগ, বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী বড় কার্বন নিঃসরণকারী দেশগুলোর মধ্যে ভারত, চীন ও যুক্তরাষ্ট্র অন্যতম। তাই জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবিলায় দেশ তিনটির কাছ থেকে ক্ষতিপূরণ চায় কাঠমান্ডু।
নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, বিষয়টি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে উত্থাপন করতে পারেন দেশটির প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। তাঁর দাবি, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের বিপুল গ্রিনহাউস গ্যাস নিঃসরণের প্রভাব বিশ্বজুড়ে পড়ছে। এর ফলে নেপালের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোকে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি মোকাবিলা করতে হচ্ছে।
খানাল বলেন, নেপাল শুধু সাহায্য চাইছে না; তারা ন্যায়বিচার ও ক্ষতিপূরণ দাবি করছে। তাঁর ভাষায়, এটি কোনো দয়া বা দাক্ষিণ্যের বিষয় নয়; বরং নৈতিক ও আইনগত দায়বদ্ধতার প্রশ্ন।
হিমবাহ ধসের পর ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) পর্যন্ত দেশটিতে ১ হাজার ২০৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি চীনের তিব্বত অঞ্চলে আরও ২১ জনের মরদেহ উদ্ধার হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১ হাজার ২২৫ জনে।
নেপালে এখনো ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন। এ পর্যন্ত ১১ হাজার ৯৯৩ জনকে উদ্ধার করা হয়েছে। দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণকাজে নিয়োজিত রয়েছেন ২১ হাজার ৩১৪ জন নিরাপত্তাকর্মী।
নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চিতওয়ান থেকে সবচেয়ে বেশি ৩৪৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নওয়ালপারাসি পূর্ব থেকে ২১৭টি, নওয়ালপারাসি পশ্চিম থেকে ২০২টি, নুয়াকোট থেকে ১৫৫টি এবং রাসুয়া থেকে ১১৫টি মরদেহ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে ৯৫টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুর্যোগের পর নেপালের পাশে দাঁড়িয়েছে ভারত, চীন, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশ। ভারত ইতোমধ্যে কয়েক দফায় ত্রাণ ও উদ্ধার সহায়তা পাঠিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সবাল জানিয়েছেন, বুধবার নেপালে পঞ্চম দফায় ত্রাণ পাঠানো হয়েছে। এ দফায় সাড়ে ৫ টন ওষুধসহ এখন পর্যন্ত মোট ৭৪ টন ত্রাণ পাঠিয়েছে ভারত। পাশাপাশি ১১ সদস্যের একটি উদ্ধারকারী দলও নেপালে কাজ করছে।
২ সেপ্টেম্বর পর্যন্ত ১৬৬ ভারতীয় নাগরিককে নেপাল থেকে উদ্ধার করা হয়েছে। দুর্যোগে নিহতদের পরিচয় শনাক্ত করতেও সহায়তা করছে ভারত। নেপালে পাঠানো ভারতীয় ফরেনসিক দল কাঠমান্ডুর দুটি গবেষণাগারে মৃতদেহ থেকে সংগ্রহ করা ডিএনএ পরীক্ষা করছে।
নেপালের পাশাপাশি চীনের তিব্বতের গিরোং এলাকাতেও বন্যার ব্যাপক প্রভাব পড়েছে। সেখানে এখন পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও ৫৪১ জন।
৩০ আগস্টের তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে ২৬১ জন বিদেশি নাগরিক ছিলেন। তাঁদের মধ্যে ৪৯ জন ভারতীয় নাগরিক রয়েছেন।
ভয়াবহ এই দুর্যোগের পর একদিকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ক্ষতিপূরণের দাবি নতুন করে সামনে আনছে নেপাল। জাতিসংঘের সাধারণ পরিষদে বিষয়টি উত্থাপিত হলে জলবায়ু ক্ষয়ক্ষতির দায় ও ক্ষতিপূরণ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হতে পারে।
মুসআব/
পাঠকের মতামত:
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
- তাজমিনের কক্সবাজার যাত্রা ঘিরে নতুন তথ্য, তদন্তে উঠে এলো যেসব বিষয়
- বিজেপি নেতার মেয়েও বাদ গেলেন না, আটক নিয়ে নতুন বিতর্ক
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ













