×
ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

ম্যালেরিয়ার ওষুধ খেয়ে ছাত্রীর মৃত্যু, হাসপাতালে ৫৩

২০২৬ সেপ্টেম্বর ০২ ১২:২০:১৬
ম্যালেরিয়ার ওষুধ খেয়ে ছাত্রীর মৃত্যু, হাসপাতালে ৫৩

নিজস্ব প্রতিবেদক: ভারতের অন্ধ্রপ্রদেশে ম্যালেরিয়ার ওষুধ ক্লোরোকুইন সেবনের পর অসুস্থ হয়ে সাত বছর বয়সী এক ছাত্রীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও ৫৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।বুধবার (২ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, তেলেঙ্গানা সীমান্তসংলগ্ন পোলাভরম জেলার গোল্লাগুপ্পা গ্রামে ৭১ জন বাসিন্দাকে ম্যালেরিয়া প্রতিরোধে ক্লোরোকুইন দেওয়া হয়েছিল। ওষুধ সেবনের পর কয়েকজন অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থদের মধ্যে ২৯ জনকে তেলেঙ্গানার একটি হাসপাতালে এবং ২৪ জনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীনদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে জেলা প্রশাসন।

জেলা সংগ্রাহক দিনেশ কুমার জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কারণ নেই।

মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর নির্দেশে কাকিনাড়া সরকারি সাধারণ হাসপাতাল থেকে নয় সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিজয়ওয়াড়া ও রাজামহেন্দ্রভরম থেকেও আরও তিনটি বিশেষজ্ঞ দল সেখানে যাওয়ার কথা রয়েছে।

অসুস্থদের চিকিৎসায় জেলা প্রশাসনের উদ্যোগে একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেখানে তিনটি শিশু বিশেষজ্ঞ দলসহ চিকিৎসকরা দায়িত্ব পালন করছেন।

এদিকে ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ক্লোরোকুইন সেবনের পর অসুস্থতা ও মৃত্যুর সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার কথা।

মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু স্বাস্থ্য বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন এবং বিষয়টি পর্যবেক্ষণ করছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে