যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা হামলা
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডানে থাকা দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। গত জুলাইয়ের শেষভাগের পর দুই দেশের মধ্যে সরাসরি বড় ধরনের সংঘাতের এটি প্রথম ঘটনা। খবর আলজাজিরার।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বিবৃতিতে বলা হয়েছে, রবিবার (৩০ আগস্ট) এ হামলা চালানো হয়। ‘শাস্তি’ নামে পরিচালিত যৌথ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় জর্ডানের কিং হুসেইন ও আল-আজরাক এলাকায় থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করা হয়।
আইআরজিসির দাবি, হামলায় মার্কিন ঘাঁটিগুলোর কারিগরি ও মেরামত অবকাঠামো এবং যুদ্ধবিমান মোতায়েনের স্থানগুলো ধ্বংস হয়েছে। এতে মার্কিন পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে বলে দাবি করেছে ইরানি বাহিনী।
তবে জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার (৩১ আগস্ট) ভোরে তাদের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করা আটটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মাঝপথেই ধ্বংস করা হয়েছে। এসব হামলায় মার্কিন ঘাঁটিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
হামলার পর আইআরজিসি কঠোর বার্তা দিয়ে বলেছে, হুমকি বা সামরিক হামলার মাধ্যমে হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ দুর্বল করা সম্ভব নয়। ভবিষ্যতে ইরানের ওপর প্রতিটি হামলার জবাব আরও ভয়াবহ ও ধ্বংসাত্মকভাবে দেওয়া হবে বলেও সতর্ক করেছে তারা।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক সামরিক কমান্ড (সেনটকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, হরমুজ প্রণালীতে ইরান যাতে মাইন স্থাপন করতে না পারে, সে উদ্দেশ্যে রবিবার ‘সীমিত ও সুনির্দিষ্ট’ পদক্ষেপ নেওয়া হয়েছিল। ওয়াশিংটনের দাবি, ওই পদক্ষেপ কোনো আগ্রাসন ছিল না।
তবে ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, লারাক দ্বীপে মার্কিন-সিয়োনবাদী বাহিনীর হামলায় ইরানের কয়েকজন সেনা নিহত ও আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ শুরুর সপ্তম মাস চলছে। এতদিন ওয়াশিংটন মূলত অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞার মাধ্যমে তেহরানকে চাপে রাখার কৌশল নিয়েছিল। তবে রবিবারের হামলা থেকে ইঙ্গিত মিলছে, প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের পথ থেকেও যুক্তরাষ্ট্র সরে আসেনি।
এদিকে হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থান সম্পূর্ণ বিপরীত। ওয়াশিংটন বলছে, তারা জলপথ দিয়ে তেলবাহী জাহাজ নিরাপদে চলাচলের ব্যবস্থা করছে। বিপরীতে তেহরান জানিয়েছে, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ রয়েছে। এর মধ্যেই ওই এলাকায় নিয়মিত সংঘাতের খবর পাওয়া যাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সঙ্গে পেন্টাগন প্রধান পিট হেগসেথ সতর্ক করে বলেছেন, প্রয়োজন হলে সামরিক শক্তি ব্যবহারের ধারাবাহিকতা বজায় রাখা হবে।
তবে মার্কিন তেল সরবরাহসংক্রান্ত দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তাঁর অভিযোগ, রাজনৈতিক সুবিধা নেওয়া এবং বাজারে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের একটি গোষ্ঠী মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত বলেও সতর্ক করেছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার প্রভাব পড়েছে বিশ্ববাজারে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়ছে। যুক্তরাষ্ট্রে পেট্রোলের দামও বেড়ে যাওয়ায় বিষয়টি আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির জন্য বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
মিরাজ/
পাঠকের মতামত:
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতের বড় ধাক্কা
- বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
- ৫ দেশে বিপুল অর্থ পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের জবাব
- ধ্রুব রাঠি ইস্যুতে পুলিশের তদন্তে নতুন পদক্ষেপ
- শেয়ারবাজার যত শক্তিশালী, অর্থনীতি তত গতিশীল: সিএসই এমডি
- ‘একটা কেন খাওয়া হলো, আরেকটাও খাওয়া উচিত ছিল’
- ঘরের ফ্যানই এবার ঠিক করবে সরকারের ভবিষ্যৎ
- সাবেক এমডিসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
- বড় কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে বিএসইসির নতুন উদ্যোগ
- ৫ বছরে ৬ এমডি, ২০ হাজার কোটি টাকার প্রভিশন ঘাটতি
- এক প্রজ্ঞাপন নয়, পে স্কেলে আসছে ৭ SRO! গেজেট নিয়ে নতুন খবর
- প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
- পুরুষদের ৫ মিনিট জড়িয়ে ধরলেই ৯০০ টাকা!
- সুখবর! একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
- ডিভিডেন্ডে অনিয়ম, কোম্পানির কর্মকর্তাদের ১.৩৫ কোটি টাকা জরিমানা
- ৩১ ডিসেম্বরের মধ্যে হাসিনার দেশে না ফিরলে রাজনীতিতে নতুন হিসাব
- গ্রামীণফোনে ইউনিয়ন বিরোধ, টেলিনরের বিরুদ্ধে নরওয়ের তদন্ত
- ইসলামী ব্যাংকের সামনে মুখোমুখি দুই পক্ষ, সোমবারও কর্মসূচির ঘোষণা
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- আস্থার সংকটে শেয়ারবাজার, তলানির দিকে সূচক
- ১৩ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মরিচের গুঁড়া ছুড়ে ব্যাংক কর্মীদের কাছ থেকে সাড়ে ৪ লাখ রুপি লুট
- ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের সম্পদে আদালতের ‘ক্রোকের নির্দেশ ’
- ডিভিডেন্ড পেলো দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- রেস অ্যাসেটমেন্ট পরিচালিত ১০ ফান্ডের দৈনিক নিট সম্পদমূল্য প্রকাশ
- রেকর্ড ডেট ঘিরে দুই শেয়ারে ফিরছে লেনদেন, একটিতে স্থগিত
- বিশ্ব নেতাদের সামনে মোদির মিথ্যে অহংকার ফাঁস!
- ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
- জিপিএইচ ইস্পাতের ডিভিডেন্ড ঘোষণা
- ১০৫০ টাকায় বিক্রি হচ্ছে কল রেকর্ড, নিরাপদ নন মন্ত্রীও
- বাংলাদেশকে ঘিরে যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়ার লড়াই
- শুভেন্দুর বিস্ফোরক দাবি, উঠল ‘বৃহত্তর বাংলাদেশ’ প্রসঙ্গ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১১ লাখ ৬৫ হাজার ৬৬৩টি শেয়ার হস্তান্তর সম্পন্ন
- ক্যাশ ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- দুই কোম্পানির আইপিও অর্থ ব্যবহারের হালনাগাদ অডিট রিপোর্ট জমা
- জিপিএইচ ইস্পাতের রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত
- মির্জা ফখরুলের শূন্য আসনে নির্বাচনের তারিখ জানাল বিএনপি
- ‘অনেক ক্লাস করতাম শুধু উপস্থিতির ৫ নম্বরের জন্য’
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- জেলেই মোবাইল ব্যবহার করছিলেন সাবেক এমপি, ফোনে মিলল পর্ন ভিডিও
- এবার ভারত থেকে ৫০০ টন ইলিশ বাংলাদেশে!
- ফারাক্কার নিচে বাংলাদেশের ‘পানির চাল’!
- প্রধানমন্ত্রীর ভারত না যাওয়ার ঘোষণায় বিদ্যুৎ নিয়ে তালবাহানা
- নবম পে স্কেলে স্বস্তি, তবে সামনে যে বড় চ্যালেঞ্জ
- সৌদি আরবে বিদেশি বিনিয়োগকারীরা যে ৭টি ভুল করে
- দুবাই নাকি সৌদি আরব: ব্যবসায়িক বিনিয়োগের জন্য কোন দেশ এগিয়ে?
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ধ্রুব রাঠি ইস্যুতে পুলিশের তদন্তে নতুন পদক্ষেপ
- মরিচের গুঁড়া ছুড়ে ব্যাংক কর্মীদের কাছ থেকে সাড়ে ৪ লাখ রুপি লুট
- বিশ্ব নেতাদের সামনে মোদির মিথ্যে অহংকার ফাঁস!
- বাংলাদেশকে ঘিরে যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়ার লড়াই
- শুভেন্দুর বিস্ফোরক দাবি, উঠল ‘বৃহত্তর বাংলাদেশ’ প্রসঙ্গ













