কর্ণাটকে
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ বলেই বিপাকে উচ্চশিক্ষামন্ত্রী মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: কর্ণাটকের উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডির ইসলাম নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মন্ত্রীর বক্তব্যকে হিন্দুধর্মের অবমাননা হিসেবে উল্লেখ করে তার পদত্যাগ দাবি করেছে বিরোধী দল বিজেপি। দলটির দাবি, মন্তব্য প্রত্যাহারের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হবে রায়ারেড্ডিকে। তা না হলে তাকে মন্ত্রিসভা থেকে সরানোরও দাবি জানিয়েছে বিজেপি।
কোপ্পল জেলার কুকনূর শহরে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় রায়ারেড্ডি ইসলামকে মহান ও মানবিক ধর্ম হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইসলাম বিজ্ঞানভিত্তিক এবং মানুষকে সঠিকভাবে জীবনযাপনের পথ দেখায়।
বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, যারা ইসলাম সম্পর্কে জানেন না, তারাই এ ধর্ম নিয়ে ভুল ধারণা ও ভুল মতামত পোষণ করেন। তার ভাষ্য অনুযায়ী, ‘ইসলাম অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’, কারণ এই ধর্মের সূচনাই মানবতা দিয়ে।
রায়ারেড্ডি আরও বলেন, কোরআন নিয়ে তিনি খুব বেশি পড়াশোনা করেননি এবং আব্রাহামিক ধর্মগুলো সম্পর্কেও তার গভীর জ্ঞান নেই। তিনি নিয়মিত মন্দির বা মঠে যাওয়ার অভ্যাস নেই বলেও জানান। তবে বিভিন্ন ধর্ম ও ইতিহাস নিয়ে পড়াশোনার কারণে আব্রাহামিক ধর্মগুলোর প্রতিও তার আগ্রহ রয়েছে বলে উল্লেখ করেন।
মন্ত্রীর বক্তব্যের পরই সরব হয় বিজেপি। কর্ণাটক বিজেপির সভাপতি আর অশোক মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের কাছে এ বিষয়ে জবাবদিহি দাবি করেন। তার অভিযোগ, রায়ারেড্ডির মন্তব্য হিন্দুধর্মকে ছোট করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অশোক মুখ্যমন্ত্রী শিবকুমারের নিয়মিত মন্দির দর্শনের প্রসঙ্গ তুলে প্রশ্ন করেন, কংগ্রেস সরকারের ‘হিন্দুবিরোধী মানসিকতার’ শেষ কোথায়।
অশোকের দাবি, মুখ্যমন্ত্রী ক্যামেরার সামনে মন্দিরে গিয়ে ভক্তি প্রদর্শন করলেও নিজের মন্ত্রিসভার একজন সদস্য হিন্দু ধর্ম ও মন্দির নিয়ে অবমাননাকর মন্তব্য করার পর নীরব রয়েছেন।
তিনি বলেন, রায়ারেড্ডিকে অবিলম্বে তার মন্তব্য প্রত্যাহার করে হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে মুখ্যমন্ত্রীকে তাকে মন্ত্রিসভা থেকে সরানোর প্রতিশ্রুতি দিতে হবে।
বিজেপির মুখপাত্র অশোক গৌড়াও রায়ারেড্ডির সমালোচনা করেন। তার অভিযোগ, ভোটারদের খুশি করতেই মন্ত্রী এমন মন্তব্য করেছেন। বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ পড়ে প্রত্যেকের নিজস্ব সিদ্ধান্তে পৌঁছানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।
রায়ারেড্ডি এর আগে সাবেক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার আর্থিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলতি মাসের শুরুতে মন্ত্রিসভা সম্প্রসারণের সময় তিনি ডিকে শিবকুমারের মন্ত্রিসভায় যোগ দেন।
দুর্নীতির অভিযোগের মধ্যে মন্ত্রী বি নাগেন্দ্র পদত্যাগের মাত্র দুই দিন পর রায়ারেড্ডির বক্তব্যকে ঘিরে নতুন এই রাজনৈতিক বিতর্ক সামনে এল।
মুসআব/
পাঠকের মতামত:
- ভয়াবহ বন্যা, বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ
- মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা, জরিমানা ৬ হাজার
- সাত বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ গ্রাহকের পাওনা পরিশোধ
- শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি
- ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন বাঙলা কলেজের শিক্ষক শাকিল
- নাম ডাকতেই দেখা গেল এমপি নেই, স্পিকারের এক মন্তব্যে সংসদে হাসি
- বদলে যাবে ইস্টার্ন রিফাইনারি, হলো ১ বিলিয়ন ডলারের চুক্তি
- সংসদে মির্জা আব্বাসকে দেখে এমপিদের প্রতিক্রিয়া
- উল্টোপথে মন্ত্রীর গাড়ি, পুলিশের ব্যবস্থা
- ইউক্রেনকে পেছনে ফেলে খেলাপি ঋণে বিশ্বসেরা বাংলাদেশ!
- প্রাইম ব্যাংকের স্পনসরের শেয়ার হস্তান্তরের ঘোষণা
- রিলায়েন্স ওয়ানের মার্জিন ঋণধারীদের তথ্য চেয়েছে ফান্ড ব্যবস্থাপক
- মার্কেন্টাইল ব্যাংকের স্পনসর শেয়ার সন্তানদের মধ্যে শেয়ার বণ্টন
- ভয়াবহ বন্যার পর ৩ দেশকে দায়ী করল নেপাল, চায় ক্ষতিপূরণ
- বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা, জানুন প্রথম ও দ্বিতীয় পর্বের সময়সূচি
- ‘অবিবাহিতা’ পরিচয়ে বিয়ে, পরে যা জানতে পারলেন স্বামী
- বন্ধ থেকে উন্মুক্ত ফান্ডে রূপান্তর: ভ্যানগার্ড এএমএল ফান্ডের বিশেষ সভার তারিখ নির্ধারণ
- ০৩ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- দুর্বল বাজার মনিটরিংয়ে সক্রিয় অসাধু চক্র, অস্থিরতায় বিনিয়োগকারীরা
- ০৩ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাবা হাসপাতালে শয্যাশায়ী, জমির দলিল নিয়ে মেয়ের উপস্থিতি নিয়ে প্রশ্ন
- সাত কোম্পানির গ্রাহকদের হাতে সাড়ে ১৪ কোটি টাকা, জানুন কারা পেলেন
- নিজের কবরের পাশে দাঁড়িয়ে বড় সিদ্ধান্ত অভিনেতা নাদির খানের
- বিএসইসির অনুমোদনের পর রূপালি ব্যাংক ফান্ডে নতুন সিদ্ধান্ত
- বিরোধী দলকে সভাপতি না দেওয়ায় সংসদে তীব্র বিতর্ক, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ
- বাংলাদেশে পুরোপুরি থেমে গেল নেপালের বিদ্যুৎ
- এবার হরমুজ প্রণালিও নিজের নামে করতে চান ট্রাম্প!
- রংপুরে ৪ খুনের ঘটনায় সামনে এলো মাস্টারমাইন্ডের নাম
- টাকা তুলতে আবেদন ৩৭ হাজার গ্রাহকের, মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত
- ঢাকা-১০ আসন নিয়ে ইউনূস-জামায়াত আমিরের কথোপকথন
- বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- স্বর্ণের দামে বড় পতন, ৩ সেপ্টেম্বরের দাম জেনে নিন
- হঠাৎ কমেছে আদানির বিদ্যুৎ সরবরাহ, কারণ জানাল আদানি পাওয়ার
- শেষ পর্যন্ত চাকরি হারালেন ৭ পুলিশ কর্মকর্তা
- মেঘনা গ্রুপের বহরে নতুন সমুদ্রগামী জাহাজ, সংখ্যা দাঁড়াল ২৮টি
- ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ছয় লাখ কোটি টাকা
- সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা চায় ১৮ হাজার গ্রাহক
- রিলায়েন্স ওয়ানের বিনিয়োগে আইনি সীমা লঙ্ঘন
- ফান্ডের ধরন পরিবর্তনে বিশেষ সাধারণ সভা আহ্বান
- পতনের ধারা পেরিয়ে ঘুরে দাঁড়াচ্ছে শেয়ারবাজার
- ০২ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০২ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ওজন কমাতে ৫টি সাদা অংশ, নাকি ২টি আস্ত ডিম—কোনটি সেরা?
- আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে যা বললেন শেখ হাসিনা
- জেড ক্যাটাগরির শেয়ারে বড় বাধা সরাল বিএসইসি
- শনিবার ২৯ আগস্ট জেনে নিন ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম
- ফ্রিজে টয়লেট পেপার রাখার আগে জেনে নিন এর আসল উপকারিতা
- নতুন নিয়মে জমির নামজারি, কোন কাগজ লাগবে জানুন
- স্বর্ণের দাম কমিয়ে নতুন দর ঘোষণা বাজুসের
- বিএসইসির তদন্ত শুরুর পর দুই কোম্পানির শেয়ার দরে ধস
- ২৪ স্টেশন নিয়ে আসছে নতুন মেট্রোরেল
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- বাংলাদেশকে নিয়ে আইএমএফের বড় পূর্বাভাস
- সোমবার পে স্কেলের ভাগ্য, বৃহস্পতিবারের মধ্যেই গেজেট!
- ওয়ালটন হাইটেকের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ার কারসাজিতে লাভেলোর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিএসইসির
- এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ
- শেয়ারবাজারে ভালো মানের কোম্পানি আনতে নতুন উদ্যোগ বিএসইসির
- স্বর্ণ কিনতে বড় সুখবর, এক ধাক্কায় কমল ভরির দাম













