নবায়ন না করায় ফিনিক্স ফাইন্যান্সের ডিপি সনদ স্থগিত
নিজস্ব প্রতিবেদক: প্রয়োজনীয় কাগজপত্র সময়মতো জমা দিয়ে নিবন্ধন নবায়ন না করায় ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ডিপোজিটরি পার্টিসিপেন্ট (ডিপি) নিবন্ধন সনদ স্থগিত করেছে সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)।
গত ১২ আগস্ট থেকে এ স্থগিতাদেশ কার্যকর হয়েছে। এর একদিন আগে ১১ আগস্ট ফিনিক্স ফাইন্যান্সের ডিপোজিটরি পার্টিসিপেন্ট লাইসেন্সের মেয়াদ শেষ হয়। সিডিবিএল থেকে প্রতিষ্ঠানটিকে পাঠানো চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।
সিডিবিএল জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিবন্ধন স্থগিত থাকবে।
ডিপোজিটরি পার্টিসিপেন্ট লাইসেন্সের মাধ্যমে কোনো আর্থিক প্রতিষ্ঠান বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খোলা, পরিচালনা ও বন্ধ করা, কাগজের শেয়ারকে ইলেকট্রনিক শেয়ারে রূপান্তর, ইলেকট্রনিক সিকিউরিটিজ হস্তান্তর ও নিষ্পত্তি এবং ক্লিয়ারিং ও কাস্টডি সেবা দিতে পারে।
ফিনিক্স ফাইন্যান্স একটি তালিকাভুক্ত নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির সিডিবিএলের অধীনে ডিপি লাইসেন্স ছিল। এই লাইসেন্সের আওতায় প্রতিষ্ঠানটি নিজস্ব সিকিউরিটিজ হিসাব পরিচালনার পাশাপাশি গ্রাহকদের কাস্টডি সেবা এবং স্টকব্রোকার ও ডিলারদের ক্লিয়ারিং হিসাব পরিচালনা করতে পারত।
লাইসেন্স স্থগিত হওয়ায় নবায়ন না হওয়া পর্যন্ত ফিনিক্স ফাইন্যান্স নিজস্ব কিংবা গ্রাহকদের জন্য ডিপি-সংক্রান্ত এসব সেবা দিতে পারবে না।
ডিপোজিটরি (ইউজার) রেগুলেশনস-২০০৩-এর ৩০(৬) ধারায় বলা হয়েছে, নির্ধারিত ফি দিয়ে প্রয়োজনীয় আবেদন ও কাগজপত্র সিডিউল অনুযায়ী ডিপোজিটরির মাধ্যমে কমিশনে জমা দিয়ে ডিপি নিবন্ধন নবায়ন করতে হবে। কাস্টডি পার্টিসিপেন্টদের জন্য পাঁচ বছরের নবায়ন ফি ৫০ হাজার টাকা। ট্রেডিং পার্টিসিপেন্টদের ক্ষেত্রে ফি ২ হাজার টাকা এবং অন্যান্য পার্টিসিপেন্টদের জন্য ৪ হাজার টাকা। শেষের দুটি শ্রেণির নিবন্ধনের মেয়াদ এক বছর।
নিয়ম অনুযায়ী, নিবন্ধনের মেয়াদ শেষ হওয়ার অন্তত এক মাস আগে নবায়নের আবেদন করতে হয়। বিলম্ব হলে প্রতিদিন ৫০০ টাকা করে জরিমানার বিধান রয়েছে। তবে নিবন্ধনের মেয়াদ শেষ হওয়ার পরও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে নবায়নের আবেদন করেনি ফিনিক্স ফাইন্যান্স।
এদিকে, আর্থিক সংকটের মধ্যেই প্রতিষ্ঠানটির ডিপি নিবন্ধন স্থগিত হলো। নিরীক্ষকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ফিনিক্স ফাইন্যান্সের নিট লোকসান হয়েছে ৩৩৯ কোটি ২৫ লাখ টাকা। একই বছরের ৩১ ডিসেম্বর প্রতিষ্ঠানটির নিট সম্পদের পরিমাণ ঋণাত্মক ছিল ১ হাজার ৬৯৯ কোটি ৫৬ লাখ টাকা।
প্রতিষ্ঠানটির কার্যক্রম চলমান রাখার সক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবে নিরীক্ষক সম্পদ ও দায়ের মেয়াদ কাঠামোও পর্যালোচনা করেন। এতে তারল্য ব্যবস্থাপনায় বড় ধরনের অসামঞ্জস্যের চিত্র উঠে আসে।
নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ফিনিক্স ফাইন্যান্সের নিট তারল্য ঘাটতি ছিল ১ হাজার ৬৮৮ কোটি টাকা। অর্থাৎ প্রতিষ্ঠানটির অর্থায়নে বড় ধরনের ঘাটতি রয়েছে।
নিরীক্ষকের মতে, এসব পরিস্থিতি প্রতিষ্ঠানের কার্যক্রম অব্যাহত রাখার সক্ষমতা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানটির ‘গোয়িং কনসার্ন’ হিসেবে টিকে থাকা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে।
মামুন/
পাঠকের মতামত:
- সেন্ট্রাল ফার্মার আর্থিক প্রতিবেদনে ১৩টি আপত্তি
- সরকারি প্রকল্প কমায় রাজস্বে ধাক্কা, লোকসান বেড়েছে বিবিএস ক্যাবলসের
- বাজারের ইতিবাচক প্রত্যাবর্তনের অপেক্ষায় বিনিয়োগকারীরা
- ২৬ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৬ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৬ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নতুন বিপাকে সালতা ক্যাপিটাল, ৬০ দিনের মধ্যে প্রতিবেদন চায় বিএসইসি
- বিএসইসির সিদ্ধান্তে স্বস্তি মিলল না খায়রুল বাশারের
- স্বামীর ভালোবাসার দৃশ্যে আপ্লুত নেটিজেনরা
- উপবৃত্তি পেতে শিক্ষার্থীদের দিতে হবে পরিবারের ৩০ ধরনের তথ্য
- ‘ফাঁসির কাষ্ঠে ঝোলাতে শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত’
- ‘শিগগিরই দেখা হচ্ছে আপনার প্রিয় শহরে’, নতুন ঘোষণা আজহারির
- প্রাণিসম্পদ খাতে অবদান রাখা ২৩ জনকে জাতীয় সম্মাননা
- ভারতে খুন হওয়া এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
- বড়দিন ও শীতকালীন অবকাশে মিলছে দীর্ঘ ছুটি, দেখে নিন তারিখ
- আছিয়া সি ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- মুসলিম কোটা নিয়ে বিরোধীদের বিরুদ্ধে মোদির কড়া আক্রমণ
- ‘কিশোরী খেতে ইচ্ছে করছে’ লিখে বিপাকে রাজশাহী কলেজের শিক্ষক
- বিএসইসির অনুমোদন, সাফকোর শেয়ার বিক্রয় ও ক্রয় চুক্তি সই
- ট্রাম্পের নতুন শুল্কনীতি, বাংলাদেশের রপ্তানিতে আসছে বড় ধাক্কা
- ওয়ালটনের শেয়ার নিয়ে বিএসইসির সিদ্ধান্ত
- ২৪ ঘণ্টা না যেতেই আবার বাড়ল স্বর্ণের দাম
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- নতুন অধ্যায় শুরুর বার্তা ন্যান্সির, শেষ হলো তৃতীয় সংসার
- কারাগারে অসুস্থ পলক, চিকিৎসার বিষয়ে আদালতের নির্দেশ
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- ভিডিও ছড়িয়ে পড়তেই ছাত্রদলের পদ হারালেন নয়ন
- ভিক্ষা করার সময় বেঁধে দিল ‘ফকির কমিটির সভাপতি’
- সেই মন্ত্রীকে নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- ফোনে নতুন আতঙ্ক, ফাঁদে পা দিলেই ব্যাংকের টাকা গায়েব
- বাংলাদেশ ‘নিয়ন্ত্রণে’ নেওয়ার হুঁশিয়ারি বিজেপি মন্ত্রীর
- "যেমন এমপি, তেমন মন্ত্রী, খাপে খাপ মমতাজের বাপ"
- মেধাবীদের জন্য তিন লাখ সাইকেল, মান যাচাইয়ে চালালেন প্রধানমন্ত্রী
- একনেকে নতুন ৫ ও সংশোধিত ৯ প্রকল্প, বড় বরাদ্দ বিদ্যুৎ খাতে
- হাসিনার নতুন মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর পরিচয়
- শ্বশুরের জন্য তদবির করলেন হাসনাত আবদুল্লাহ
- জনতা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম
- ডলারের দর নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
- পুলিশ প্রশাসনে বড় রদবদল, নতুন এসপি পেল ৭ জেলা
- বিপুল ছাড়েও নিয়ন্ত্রণহীন খেলাপি ঋণ, শীর্ষে শেয়ারবাজারের ৭ ব্যাংক
- চার গ্রেডে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ
- শেখ হাসিনার দেশে ফেরা যা বললেন ড. আসিফ নজরুল
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- মনিটরিংয়ের দুর্বলতায় বাজারে অদৃশ্য শক্তির প্রভাব
- ২৫ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যয় কমায় রেনউইকের আর্থিক সূচকে ইতিবাচক পরিবর্তন
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- সেন্ট্রাল ফার্মার আর্থিক প্রতিবেদনে ১৩টি আপত্তি
- সরকারি প্রকল্প কমায় রাজস্বে ধাক্কা, লোকসান বেড়েছে বিবিএস ক্যাবলসের
- বাজারের ইতিবাচক প্রত্যাবর্তনের অপেক্ষায় বিনিয়োগকারীরা
- ২৬ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৬ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার




.jpg&w=50&h=35)







