ঢাকা, বুধবার, ৮ জুলাই ২০২৬

শাহজালাল বিমানবন্দরে বড় সুখবর

২০২৬ জুলাই ০৮ ১২:৫৯:৪২
শাহজালাল বিমানবন্দরে বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নয়নে চালু করা হয়েছে ফ্রি শাটল সার্ভিস। বুধবার (৮ জুলাই) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আগত ও প্রস্থানকারী যাত্রীদের টার্মিনালের ভেতরে সহজ, দ্রুত ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি শাটল বাস টার্মিনাল-১ ও টার্মিনাল-২-এর ক্যানোপির মধ্যবর্তী স্থান থেকে প্রতি ৩০ মিনিট পরপর ছেড়ে যাবে।

বাসের রুট হবে—টার্মিনাল-১ ও টার্মিনাল-২, বিমানবন্দর বাস স্টেশন, জসিম উদ্দিন রোড, বিমানবন্দর রেলস্টেশন, কাওলা, পুনরায় বিমানবন্দর এই সেবা সম্পূর্ণ বিনামূল্যে। কোনো যাত্রীকে ভাড়া দিতে হবে না। যদি কেউ ভাড়া দাবি করে, তাহলে বিমানবন্দর কর্তৃপক্ষের হটলাইনে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক বলেন, নতুন এই শাটল সার্ভিসের মাধ্যমে যাত্রীরা বিমানবন্দরের নির্ধারিত বিভিন্ন পয়েন্টে সহজে এবং অতিরিক্ত কোনো খরচ ছাড়াই যাতায়াত করতে পারবেন।

বিশেষ করে বয়স্ক যাত্রী, শিশু নিয়ে ভ্রমণকারী পরিবার, শারীরিকভাবে অসুস্থ যাত্রী এবং ভারী লাগেজ বহনকারীরা এই সেবা থেকে সবচেয়ে বেশি উপকৃত হবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে