ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা, ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে

২০২৬ জুলাই ০৭ ১৬:১৭:৫৯
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা, ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু রোগ শনাক্তে এনএস১ (NS1) পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার।

গত ৫ জুলাই স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।

উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য এনএস১ পরীক্ষা ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ নির্দেশনা বাস্তবায়নের জন্য দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আশা করছে, বিনামূল্যে এনএস১ পরীক্ষার সুবিধা ডেঙ্গু রোগ দ্রুত শনাক্ত করতে সহায়তা করবে এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে রোগীর জটিলতা কমাতে ভূমিকা রাখবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে