ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬

বিশ্বকাপ ফুটবল ঘিরে শায়খ আহমাদুল্লাহর ব্যতিক্রমী পোস্ট

২০২৬ জুন ১৫ ১১:৩৮:২৫
বিশ্বকাপ ফুটবল ঘিরে শায়খ আহমাদুল্লাহর ব্যতিক্রমী পোস্ট

নিজস্ব প্রতিবেদক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উত্তেজনায় যখন মেতে উঠেছে গোটা বিশ্ব, তখন এ বিষয়ে ভিন্নধর্মী মন্তব্য করে আলোচনায় এসেছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

সোমবার (১৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিশ্বকাপ আয়োজনের বিপুল ব্যয় এবং বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের বাস্তবতার মধ্যে তুলনা টানেন।

পোস্টে শায়খ আহমাদুল্লাহ উল্লেখ করেন, ২০২২ সালের কাতার বিশ্বকাপ আয়োজনের পেছনে ব্যয় হয়েছিল প্রায় ২২০ বিলিয়ন ডলার। অন্যদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) সাবেক নির্বাহী পরিচালক ডেভিড বিসলির বক্তব্য তুলে ধরে তিনি বলেন, বছরে প্রায় ৪০ বিলিয়ন ডলার ব্যয় করলেই বিশ্বের ৮২ কোটি ৮০ লাখ ক্ষুধার্ত মানুষের খাদ্যচাহিদা পূরণ করা সম্ভব।

এই তথ্য উপস্থাপনের পর তিনি লেখেন, “একদিকে কোটি কোটি ক্ষুধার্ত মানুষ, অন্যদিকে একটি খেলার পেছনে চলছে গোটা পৃথিবীর সম্মিলিত উন্মাদনা।”

পোস্টের শেষাংশে তিনি বর্তমান বিশ্বের মানবিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য করেন, “এই উন্মাদনা প্রমাণ করে, মনুষ্যত্বের মর্যাদা আমরা অনেক আগেই হারিয়ে ফেলেছি। পৃথিবীজুড়ে এখন কেবলই মনুষ্যত্ব-বিবর্জিত ‘খোলস-মানুষের’ বসবাস।”

শায়খ আহমাদুল্লাহর এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। কেউ তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করছেন, আবার কেউ বিশ্বকাপকে কেবল বিনোদন নয়, বরং বৈশ্বিক অর্থনীতি, কর্মসংস্থান ও সংস্কৃতির অংশ হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন।

কুশল/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে