তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
নিজস্ব প্রতিবেদক :তালিকাভুক্ত কোম্পানিগুলোকে অধিক হারে ডিভিডেন্ড বিতরণে উৎসাহিত করতে নতুন করনীতি প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত ব্যবস্থার আওতায় আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে কোনো কোম্পানি কর-পরবর্তী নিট মুনাফার ৩০ শতাংশের কম ডিভিডেন্ড বিতরণ করলে ঘাটতি অংশের ওপর ১০ শতাংশ হারে অতিরিক্ত কর আরোপ করা হতে পারে।
একই সঙ্গে ক্যাশ ডিভিডেন্ডের তুলনায় বেশি পরিমাণ স্টক ডিভিডেন্ড ঘোষণা করা হলে কিংবা শুধুমাত্র স্টক ডিভিডেন্ড প্রদান করা হলেও সংশ্লিষ্ট কোম্পানিকে অতিরিক্ত ১০ শতাংশ কর দিতে হবে।
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আয়কর আইনের সংশোধনীতে এ বিধান অন্তর্ভুক্ত করার সুপারিশ করতে পারেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। তবে ব্যাংক, বিমা, লিজিং ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে এ নতুন কর ব্যবস্থার বাইরে রাখা হচ্ছে।
শেয়ারবাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, মুনাফার অন্তত ৩০ শতাংশ ডিভিডেন্ড বিতরণের এই নীতি কার্যকর হলে বাজারে ইতিবাচক প্রভাব পড়তে পারে। এর ফলে তালিকাভুক্ত কোম্পানিগুলোর লভ্যাংশ নীতিতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে মুনাফা সংরক্ষণ করে তুলনামূলক কম ক্যাশ ডিভিডেন্ড দেওয়া কোম্পানিগুলো শেয়ারহোল্ডারবান্ধব অবস্থান নিতে বাধ্য হতে পারে। পাশাপাশি অতিরিক্ত স্টক ডিভিডেন্ড ঘোষণার প্রবণতাও কমে আসতে পারে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কোনো তালিকাভুক্ত কোম্পানি যদি কর-পরবর্তী নিট আয়ের ৩০ শতাংশের কম ডিভিডেন্ড বিতরণ করে, তাহলে নির্ধারিত ৩০ শতাংশ সীমা এবং প্রকৃত বিতরণকৃত লভ্যাংশের মধ্যে যে ঘাটতি থাকবে, সেই অংশের ওপর ১০ শতাংশ হারে অতিরিক্ত কর আরোপ করা হবে। নির্ধারিত সময়ে কর পরিশোধ না করলে উপকর কমিশনার নোটিশ জারি করে শুনানির সুযোগ দেওয়ার পর কর নির্ধারণ করতে পারবেন।
উদাহরণ হিসেবে বলা যায়, কোনো কোম্পানির কর-পরবর্তী নিট মুনাফা যদি ১০০ কোটি টাকা হয়, তাহলে অন্তত ৩০ কোটি টাকা ডিভিডেন্ড বিতরণ করতে হবে। কিন্তু কোম্পানিটি যদি মাত্র ২০ কোটি টাকা ডিভিডেন্ড দেয়, তাহলে অবশিষ্ট ১০ কোটি টাকার ওপর ১০ শতাংশ হারে অতিরিক্ত কর দিতে হবে।
বর্তমানে প্রচলিত নিয়ম অনুযায়ী, কোনো তালিকাভুক্ত কোম্পানি আগের বছরের কর-পরিশোধিত নিট আয়ের ৭০ শতাংশের বেশি অর্থ সংরক্ষিত আয়, তহবিল, সঞ্চিতি বা উদ্বৃত্ত হিসেবে স্থানান্তর করলে ওই স্থানান্তরিত অর্থের ওপর ১০ শতাংশ হারে কর আরোপ করা হয়। অর্থাৎ বিদ্যমান ব্যবস্থায় মুনাফা সংরক্ষণের পরিমাণ করের ভিত্তি হিসেবে বিবেচিত হয়। নতুন প্রস্তাবে সেই কাঠামো পরিবর্তন করে ডিভিডেন্ড বিতরণের হারকে কর আরোপের মূল ভিত্তি করা হচ্ছে।
অন্যদিকে স্টক ডিভিডেন্ড সংক্রান্ত বিধানেও পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে শেয়ারবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির ক্ষেত্রে ক্যাশ ডিভিডেন্ডের তুলনায় বেশি স্টক ডিভিডেন্ড ঘোষণা করা হলে অথবা শুধুমাত্র স্টক ডিভিডেন্ড বিতরণ করা হলে স্টক ডিভিডেন্ডের ওপর ১০ শতাংশ কর দিতে হয়। আগামী অর্থবছরে ব্যাংক, বিমা, লিজিং ও ফাইন্যান্স কোম্পানিগুলোকে এ কর থেকে অব্যাহতি দেওয়া হবে। তবে অন্যান্য তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে ১০ শতাংশ কর বহাল থাকবে।
এ বিষয়ে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার দৃষ্টিকোণ থেকে কোনো কোম্পানিকে নির্দিষ্ট হারে ডিভিডেন্ড দিতে বাধ্য করা আদর্শ ব্যবস্থা নয়। সাধারণত একটি কোম্পানি কত ডিভিডেন্ড দেবে, তা পরিচালনা পর্ষদ ও শেয়ারহোল্ডারদের সিদ্ধান্তের বিষয়। বিশেষ করে দ্রুত সম্প্রসারণশীল এবং উচ্চ প্রবৃদ্ধির কোম্পানিগুলো প্রায়ই মুনাফার বড় অংশ পুনর্বিনিয়োগ করে থাকে, ফলে তারা তুলনামূলক কম ডিভিডেন্ড দেয়।
তবে বাংলাদেশের পুঁজিবাজারের বাস্তবতা ভিন্ন উল্লেখ করে তিনি বলেন, দেশের অধিকাংশ বিনিয়োগকারী এখনও ডিভিডেন্ডকে বিনিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচনা করেন। ফলে কোনো কোম্পানি ধারাবাহিকভাবে কম ডিভিডেন্ড দিলে বিনিয়োগকারীরা প্রত্যাশিত রিটার্ন থেকে বঞ্চিত হন এবং এর নেতিবাচক প্রভাব সংশ্লিষ্ট শেয়ারের বাজারমূল্যেও পড়তে পারে।
সাইফুল ইসলাম আরও বলেন, অনেক ক্ষেত্রে কোম্পানিগুলো মুনাফা ধরে রাখলেও সেই অর্থ কতটা কার্যকরভাবে ব্যবহার করা হচ্ছে, তা সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে মূল্যায়ন করা কঠিন। তাই মুনাফার একটি অংশ ডিভিডেন্ড হিসেবে বিতরণ করা হলে বিনিয়োগকারীরা সরাসরি এর সুফল ভোগ করতে পারেন এবং তাদের স্বার্থও সুরক্ষিত হয়।
তিনি বলেন, ব্যক্তিগতভাবে বাধ্যতামূলক ডিভিডেন্ড নীতির পক্ষে না হলেও দেশের বর্তমান পুঁজিবাজার পরিস্থিতি বিবেচনায় কম ডিভিডেন্ড প্রদানকারী কোম্পানির ওপর অতিরিক্ত কর আরোপের প্রস্তাবকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা যেতে পারে। তার মতে, এ ধরনের ব্যবস্থা বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে।
পাঠকের মতামত:
- কাশেম ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মতিন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- এআইনির্ভর পরামর্শসেবায় শেয়ারবাজারে বাড়বে বিনিয়োগের সুযোগ
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- হঠাৎ খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, এরপর যা ঘটল
- গ্রেফতার বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান
- ডিএসইর ডেটা সেন্টারে বিভ্রাট, দ্বিতীয় দিনেও বিনিয়োগকারীদের ভোগান্তি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- নেপাল-শ্রীলংকা পারলেও বাংলাদেশ পারছে না
- শেয়ারবাজারে বড় সহায়তার দাবি, আইসিবি পুনর্গঠন নিয়ে নতুন প্রস্তাব
- বিমানবন্দরে জনপ্রিয় সংগীতশিল্পীকে ধাক্কা
- ইউরোপে পোশাক রপ্তানিতে ১.৫৮ বিলিয়ন ইউরো ক্ষতি বাংলাদেশের
- প্রেসিডেন্টের পদত্যাগ চান বিক্ষোভকারীরা, উত্তাল রাজধানী
- চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকে আর্থিক উদ্বৃত্তে বড় প্রবৃদ্ধি
- শেয়ারবাজারের পতনে বাড়ছে নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতার দায়
- ১৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ট্রেড লাইসেন্সের নিয়মে আসছে পরিবর্তন
- পাঁচ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ৮০ বছরের নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক
- প্রধানমন্ত্রীর কার্যালয়ের পেজ নিয়ে হামিমের পোস্ট
- নাহি অ্যালুমিনিয়ামের কর্পোরেট ডিরেক্টর নিয়োগ
- ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যাঁরা
- ছুটিতে বিদ্যুৎ নিয়ে ডেসকোর জরুরি বার্তা
- সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী
- ভারতের বিচারব্যবস্থা ও সেনাবাহিনী নিয়ে যা বললেন ফাওজুল কবির খান
- শর্তসাপেক্ষে জামিন পেলেন ‘ককরোচ পার্টি’র প্রতিষ্ঠাতা
- সাত কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ডিভিডেন্ড অনলাইনে পেতে তথ্য হালনাগাদের অনুরোধ রেনাটার
- দুধ খাঁটি নাকি ভেজাল, ঘরে বসে জানার সহজ উপায়
- তারেক রহমানের আসনের প্রতিদ্বন্দ্বীকে নিয়ে রাশেদ খাঁনের কড়া বক্তব্য
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ
- কলকাতায় পূজামণ্ডপে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
- বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম
- শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ
- অস্ত্র হাতে মাদকের আস্তানায় হানা দিলেন ইশরাক
- লাভেলোর শেয়ার কারসাজির দায়ে ৩৬ লাখ টাকা জরিমানা
- তৃতীয় প্রান্তিকে ডেল্টা লাইফের আয়-ব্যয়ের হিসাবে বড় পরিবর্তন
- রেনেটার ডিভিডেন্ড ঘোষণা
- বছরজুড়ে আর্থিক সূচকে ইতিবাচক ধারা, আসছে সুখবর!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- খবর প্রকাশের পর জানল ঢাকা, দুই বাংলাদেশিকে নিয়ে নতুন তথ্য
- রিসোর্টে আগুনে নিহত ছয়জন, সামনে এলো পরিচয়
- ঋণ শোধেই রাজস্বের ১৪ শতাংশ শেষ, বিপাকে গরিব দেশগুলো: আইএমএফ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ, দেখে নিন তারিখ
- আপনার ফোনও কি বন্ধ হয়ে যাবে? এক মিনিটেই যাচাই করুন বৈধতা
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- রেনেটার ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- কাশেম ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মতিন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- এআইনির্ভর পরামর্শসেবায় শেয়ারবাজারে বাড়বে বিনিয়োগের সুযোগ
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ





.jpg&w=50&h=35)


.jpg&w=50&h=35)
