ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬

জরুরি রক্ষণাবেক্ষণে গ্যাস সরবরাহে প্রভাব, সতর্ক করল তিতাস

২০২৬ জুন ১৩ ১৬:৩৫:৪২
জরুরি রক্ষণাবেক্ষণে গ্যাস সরবরাহে প্রভাব, সতর্ক করল তিতাস

নিজস্ব প্রতিবেদক: এলএনজি সরবরাহ ব্যবস্থার একটি ভাসমান টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলায় দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শনিবার (১৩ জুন) দুপুরে এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, এলএনজি সরবরাহের সঙ্গে যুক্ত একটি ভাসমান টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণের কারণে এলএনজি থেকে গ্যাস সরবরাহ সাময়িকভাবে কমে গেছে। এর প্রভাব তিতাস গ্যাসের আওতাধীন এলাকাগুলোতে পড়ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ কারণে শনিবার মধ্যরাত পর্যন্ত তিতাস গ্যাস কোম্পানির অধিভুক্ত এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহকের সংযোগে গ্যাসের স্বল্পচাপ বা কম চাপ বিরাজ করতে পারে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে। সাময়িক এ সমস্যার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

কুশল/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে