শেয়ারবাজার উন্নয়নে বাজেটের উদ্যোগ ইতিবাচক: ডিবিএ
নিজস্ব প্রতিবেদক :আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ঘোষিত প্রস্তাবিত জাতীয় বাজেটকে স্বাগত জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। সংগঠনটির মতে, শেয়ারবাজারের উন্নয়ন এবং বিনিয়োগবান্ধব অর্থনৈতিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বাজেটে যে সংস্কারমূলক পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে, তা সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ।
ডিবিএর পক্ষ থেকে পাঠানো এক বার্তায় সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের জন্য আমির খসরু মাহমুদ চৌধুরী-কে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।
একইসঙ্গে দেশের অর্থনীতি পুনর্গঠন, শেয়ারবাজার সংস্কার, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির উদ্যোগ এবং আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠায় সাহসী ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণের জন্য তারেক রহমান-এর নেতৃত্বাধীন বিএনপি সরকারকেও ডিবিএর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
সাইফুল ইসলাম বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ অর্থায়নের স্বার্থে একটি শক্তিশালী, স্বচ্ছ ও আস্থাভিত্তিক শেয়ারবাজার গড়ে তোলার যে প্রতিশ্রুতি এবারের বাজেটে প্রতিফলিত হয়েছে, তা দেশের শেয়ারবাজারের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। তিনি মনে করেন, বাজেটে পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার যে সুস্পষ্ট নীতিগত ঘোষণা দেওয়া হয়েছে, তা ডিবিএ গভীর সন্তুষ্টির সঙ্গে গ্রহণ করেছে।
ডিবিএ সভাপতির মতে, শেয়ারবাজারের নিয়ন্ত্রক কাঠামো আরও শক্তিশালী করার উদ্যোগ, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ ও সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি, বাজারে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর পরিকল্পনা এবং বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা বাজারের জন্য ইতিবাচক বার্তা বহন করছে।
এছাড়া দীর্ঘমেয়াদি বিনিয়োগের বিকল্প উৎস হিসেবে বন্ড বাজার সম্প্রসারণ, করপোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড, গ্রিন বন্ড ও সুকুকের উন্নয়নে অগ্রাধিকার প্রদান, সম্ভাবনাময় ও যোগ্য কোম্পানির তালিকাভুক্তি সহজ করতে লিস্টিং প্রক্রিয়া পর্যালোচনা ও সরলীকরণের উদ্যোগ, তথ্য প্রকাশ ও রিপোর্টিং ব্যবস্থাকে আরও স্বচ্ছ, বাস্তবসম্মত এবং ব্যবসাবান্ধব করার পরিকল্পনাকেও তিনি স্বাগত জানান।
তিনি আরও বলেন, করপোরেট বন্ড বাজারের সম্প্রসারণের পাশাপাশি মিউনিসিপ্যাল বন্ড চালুর জন্য প্রয়োজনীয় কাঠামো গড়ে তোলার উদ্যোগ, ব্যাংকনির্ভর অর্থায়নের পরিবর্তে ইক্যুইটি-ভিত্তিক অর্থায়নকে উৎসাহিত করার নীতিগত সিদ্ধান্ত এবং শক্তিশালী শেয়ারবাজারের মাধ্যমে বেসরকারি খাতনির্ভর বিনিয়োগ ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার পরিকল্পনা দেশের শেয়ারবাজারের বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আস্থার সংকট, সীমিত বিনিয়োগ পণ্য এবং ব্যাংকনির্ভর অর্থায়নের কারণে বাংলাদেশের শেয়ারবাজার প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারেনি। তবে এবারের বাজেটে শেয়ারবাজারকে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠার যে নীতিগত অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়িত হলে দেশি-বিদেশি বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। পাশাপাশি নতুন উদ্যোক্তারা মূলধন সংগ্রহের সুযোগ পাবেন এবং শিল্পায়ন ও কর্মসংস্থান আরও ত্বরান্বিত হবে।
তিনি বলেন, সরকারের ঘোষিত সংস্কার কর্মসূচিগুলো দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশের পুঁজিবাজার একটি আধুনিক, গভীরতা-সম্পন্ন এবং আস্থাভিত্তিক বাজারে রূপান্তরিত হবে। একই সঙ্গে জাতীয় অর্থনীতির টেকসই উন্নয়নেও বাজারটি আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
ডিবিএ সভাপতি শেয়ারবাজার সংশ্লিষ্ট সব অংশীজনের প্রতি সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সরকার, নিয়ন্ত্রক সংস্থা, স্টক এক্সচেঞ্জ, ব্রোকারেজ হাউস, তালিকাভুক্ত কোম্পানি এবং বিনিয়োগকারীদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দেশের শেয়ারবাজারকে একটি শক্তিশালী, আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন বাজারে উন্নীত করা সম্ভব।
এসএ খান/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারের পতনে বাড়ছে নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতার দায়
- ১৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ট্রেড লাইসেন্সের নিয়মে আসছে পরিবর্তন
- পাঁচ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ৮০ বছরের নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক
- প্রধানমন্ত্রীর কার্যালয়ের পেজ নিয়ে হামিমের পোস্ট
- নাহি অ্যালুমিনিয়ামের কর্পোরেট ডিরেক্টর নিয়োগ
- ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যাঁরা
- ছুটিতে বিদ্যুৎ নিয়ে ডেসকোর জরুরি বার্তা
- সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী
- ভারতের বিচারব্যবস্থা ও সেনাবাহিনী নিয়ে যা বললেন ফাওজুল কবির খান
- শর্তসাপেক্ষে জামিন পেলেন ‘ককরোচ পার্টি’র প্রতিষ্ঠাতা
- সাত কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ডিভিডেন্ড অনলাইনে পেতে তথ্য হালনাগাদের অনুরোধ রেনাটার
- দুধ খাঁটি নাকি ভেজাল, ঘরে বসে জানার সহজ উপায়
- তারেক রহমানের আসনের প্রতিদ্বন্দ্বীকে নিয়ে রাশেদ খাঁনের কড়া বক্তব্য
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ
- কলকাতায় পূজামণ্ডপে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
- বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম
- শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ
- অস্ত্র হাতে মাদকের আস্তানায় হানা দিলেন ইশরাক
- লাভেলোর শেয়ার কারসাজির দায়ে ৩৬ লাখ টাকা জরিমানা
- তৃতীয় প্রান্তিকে ডেল্টা লাইফের আয়-ব্যয়ের হিসাবে বড় পরিবর্তন
- রেনেটার ডিভিডেন্ড ঘোষণা
- বছরজুড়ে আর্থিক সূচকে ইতিবাচক ধারা, আসছে সুখবর!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- খবর প্রকাশের পর জানল ঢাকা, দুই বাংলাদেশিকে নিয়ে নতুন তথ্য
- রিসোর্টে আগুনে নিহত ছয়জন, সামনে এলো পরিচয়
- ঋণ শোধেই রাজস্বের ১৪ শতাংশ শেষ, বিপাকে গরিব দেশগুলো: আইএমএফ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ, দেখে নিন তারিখ
- আপনার ফোনও কি বন্ধ হয়ে যাবে? এক মিনিটেই যাচাই করুন বৈধতা
- বিয়ের পরই বুঝবেন! দাম্পত্য জীবন নিয়ে ১২ বাস্তব কথা
- ড. ইউনূসের সম্মানে দাঁড়িয়ে পড়লেন ৪০০ অতিথি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা
- ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা, কয়েক মিনিট পরই জানা গেল আসল ঘটনা!
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- চিকেন নেক নিয়ে মহাটেনশনে ভারত!
- স্বর্ণ ও রুপার দামে পরিবর্তন, আজকের বাজারদর একনজরে
- দিল্লির পর এবার লন্ডন—নতুন কর্মসূচি ঘোষণা ধ্রুব রাঠির
- ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা, মুসলিম বিশ্বে শুরু বিতর্ক
- র্যাক সিরামিকসের উৎপাদন নিয়ে নতুন তথ্য জানাল কোম্পানি
- বিসিএসে সুপারিশ পাওয়ার পরও নিয়োগ অনিশ্চিত, যা বললেন ফাহিম
- ২৫০ কোটি টাকার নতুন প্রকল্পে বিকন ফার্মা
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদ নিয়ে নতুন তথ্য প্রকাশ
- দুর্গাপূজায় ব্যাংক ও শেয়ারবাজারের সময়সূচি জেনে নিন
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজারের পতনে বাড়ছে নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতার দায়
- ১৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পাঁচ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা












