ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার

২০২৬ জুন ১৪ ১৬:৫০:৫৭
খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামে একটি গরু উপহার দিতে চেয়ে আলোচনায় আসা পটুয়াখালীর সোহাগ মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান।

পুলিশ সূত্রে জানা গেছে, সোহাগ মৃধার বিরুদ্ধে একটি মারামারি ও একটি পর্নোগ্রাফি আইনের মামলাসহ মোট দুটি মামলা রয়েছে। মারামারির মামলায় তিনি প্রধান আসামি এবং অন্য মামলায় সহযোগী আসামি হিসেবে অভিযুক্ত।

ওসি তৌহিদুজ্জামান বলেন, বিদ্যমান মামলাগুলোর ভিত্তিতেই সোহাগ মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত বছর ‘কালো মানিক’ নামের একটি গরু খালেদা জিয়াকে উপহার দিতে চেয়ে আলোচনায় আসেন সোহাগ মৃধা। পরে খালেদা জিয়া উপহারটি গ্রহণ করলেও সোহাগের পরিবারের আর্থিক অবস্থা বিবেচনা করে গরুটি তাকে ফেরত দেন।

পরবর্তীতে চলতি ঈদুল আজহাকে সামনে রেখে সোহাগ মৃধা গরুটি বিক্রি করেন। সম্প্রতি বিষয়টি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে।

কুশল/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে