ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

১ জুলাই থেকেই নতুন পে-স্কেল; চাকরিজীবীদের জন্য বড় সুখবর

২০২৬ জুন ১৪ ১৭:৫০:৩৯
১ জুলাই থেকেই নতুন পে-স্কেল; চাকরিজীবীদের জন্য বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) কার্যকরের প্রস্তুতি চলছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে, আগামী ১ জুলাই থেকে নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন হতে পারে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের মূল বেতনে গড়ে ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। বিশেষ করে ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার তুলনামূলক বেশি হতে পারে বলে আলোচনা চলছে।

এছাড়া বৈশাখী ভাতা, টিফিন ভাতা ও শিক্ষা ভাতা বৃদ্ধির প্রস্তাবও রয়েছে। টিফিন ভাতা ২০০ টাকা থেকে ১ হাজার টাকা এবং শিক্ষা ভাতা ১ হাজার ৫০০ টাকা থেকে ২ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে।

পেনশনভোগীদের জন্যও বাড়তি সুবিধার আলোচনা রয়েছে। প্রস্তাব অনুযায়ী, নির্দিষ্ট শ্রেণির পেনশনভোগীরা ৫৫ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত পেনশন বৃদ্ধির সুবিধা পেতে পারেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন পে-স্কেল একবারে নয়, বরং ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে। এতে সরকারের অতিরিক্ত ব্যয়ের চাপ কমানো সম্ভব হবে।

তবে বেতন বৃদ্ধির চূড়ান্ত হার, ভাতা কাঠামো এবং কার্যকরের তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। এ বিষয়ে সরকারি গেজেট প্রকাশের পরই চূড়ান্ত তথ্য জানা যাবে।

কুশল/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে