ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬

কনটেন্ট ক্রিয়েটর ফাহিমকে ঘিরে নতুন মোড়

২০২৬ জুন ১৪ ১২:৫৪:৫৬
কনটেন্ট ক্রিয়েটর ফাহিমকে ঘিরে নতুন মোড়

নিজস্ব প্রতিবেদক: আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করা হয়। আবেদনে বলা হয়েছে, ফাহিম বর্তমানে অন্য একটি মামলায় কারাগারে আটক রয়েছেন। তাকে রমনা মডেল থানায় ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন।

তদন্তসংশ্লিষ্ট নথিতে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন এলাকায় একটি কথিত গোপন বৈঠকের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, বৈঠকে অংশগ্রহণকারীরা রাষ্ট্রীয় কার্যক্রমে বাধা সৃষ্টি ও জনমনে আতঙ্ক ছড়ানোর পরিকল্পনা করছিলেন।

ডিবির দাবি, তদন্তে আর এস ফাহিম চৌধুরীর সম্পৃক্ততার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। সেই ভিত্তিতেই তাকে মামলায় গ্রেফতার দেখানোর আবেদন জানানো হয়েছে।

আদালতে দাখিল করা নথিতে ফাহিমের বিরুদ্ধে মোহাম্মদপুর, গুলশান ও ধানমন্ডি থানায় দায়ের হওয়া আরও কয়েকটি মামলার তথ্যও উল্লেখ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের এসআই আমির হামজা বলেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ফাহিমকে এ মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন। আদালত আবেদনটি গ্রহণ করেছেন বলে জানা গেছে।

কুশল/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে