ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬

বিড়ালের কারণে থমকে যায় মেট্রোরেল চলাচল

২০২৬ জুন ১৩ ১৫:৩৩:৫৭
বিড়ালের কারণে থমকে যায় মেট্রোরেল চলাচল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগ স্টেশনে মেট্রোরেলের ট্র্যাকে একটি বিড়াল ঢুকে পড়ায় নিরাপত্তাজনিত কারণে প্রায় ২২ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

শনিবার (১৩ জুন) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএল সূত্রে জানা যায়, শাহবাগ স্টেশনের ট্র্যাকে বিড়ালটি প্রবেশ করলে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে উদ্ধারকর্মীরা দ্রুত বিড়ালটিকে ট্র্যাক থেকে সরিয়ে নেন।

এরপর দুপুর ১২টা ১২ মিনিট থেকে পুনরায় স্বাভাবিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়।

ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (অপারেশন) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মৃণাল কান্তি বণিক বলেন, নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে সেবা বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দ্রুতই আবার চলাচল শুরু করা হয়।

কুশল/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে