ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

আদ-দ্বীন ইস্যুতে ড. শফিকুর রহমানের কড়া প্রতিক্রিয়া

২০২৬ জুন ১২ ১০:০২:১০
আদ-দ্বীন ইস্যুতে ড. শফিকুর রহমানের কড়া প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশবাসীর মতো তিনিও গভীরভাবে শোকাহত। তবে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন হওয়ার আগে হাসপাতালটির লাইসেন্স বাতিল করা উচিত হয়নি বলে তিনি মনে করেন।

ড. শফিকুর রহমান বলেন, তদন্তে যদি কোনো অবহেলা, ত্রুটি বা অপরাধ প্রমাণিত হয়, তাহলে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু তদন্ত শেষ হওয়ার আগেই একটি দীর্ঘদিনের জনআস্থার প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হবে।

তিনি আরও বলেন, আদ-দ্বীন একটি মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে কয়েকশ শিক্ষার্থী অধ্যয়ন করছে। পাশাপাশি সেখানে নার্সিং শিক্ষাও চালু রয়েছে। হাসপাতালটির কার্যক্রম বন্ধ হয়ে গেলে শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে।

শিক্ষার্থী, রোগী ও জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারের প্রতি সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানান জামায়াত আমির। একই সঙ্গে তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, তবে হাসপাতালটি বন্ধ করে দেওয়ার মতো সিদ্ধান্ত পুনরায় ভাবা প্রয়োজন।

আবদুল্লাহ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে