ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

ভারতীয় কূটনীতিকের বক্তব্যে প্রতিক্রিয়া শফিকুর রহমানের

২০২৬ জুন ১৩ ১৫:১৭:২৯
ভারতীয় কূটনীতিকের বক্তব্যে প্রতিক্রিয়া শফিকুর রহমানের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সদ্য দায়িত্ব নেওয়া ভারতীয় হাইকমিশনারের একটি বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ প্রসঙ্গে দেওয়া মন্তব্যের ব্যাখ্যা জানতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর একটি বক্তব্য তাঁর নজরে এসেছে। তিনি জানতে চান, ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ বলতে ঠিক কী বোঝানো হয়েছে এবং এ বিষয়ে সরকারের উচিত হাইকমিশনারের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া।

পোস্টে তিনি উল্লেখ করেন, ভারত যেমন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশও তেমনি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তাই এ ধরনের বক্তব্যের অর্থ পরিষ্কার না হলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।

জামায়াত আমির বলেন, বিষয়টির দ্রুত সুরাহা প্রয়োজন। তিনি আরও মন্তব্য করেন, যদি ওই বক্তব্যের মাধ্যমে আক্ষরিক অর্থে দুই দেশের একীভূতকরণের কোনো ইঙ্গিত দেওয়া হয়ে থাকে, তবে তা গ্রহণযোগ্য নয় এবং নিন্দনীয়।

এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

কুশল/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে