ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬

কাফনের কাপড়ে রহস্যময় লেখা, এলাকায় চাঞ্চল্য

২০২৬ জুন ০৮ ১১:৩৩:০২
কাফনের কাপড়ে রহস্যময় লেখা, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পচামাদিয়া হাই স্কুলপাড়া এলাকায় আরবি হরফ লেখা একটি কাপড়কে ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে। রোববার (৭ জুন) সকালে কাপড়টি দেখতে পেয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি পানি পড়ার আস্তানার কাছে কাপড়টি পড়ে থাকতে দেখা যায়। এতে আরবি ভাষার মতো কিছু লেখা ও নকশা ছিল বলে দাবি করেছেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে।

তবে কাপড়টি কে বা কারা সেখানে রেখে গেছে, সে বিষয়ে এখনো কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।এলাকার কয়েকজন বাসিন্দা ধারণা করছেন, এটি কোনো জাদুটোনা বা কুসংস্কারমূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

স্থানীয় মসজিদের ইমাম জাহাঙ্গীর আলম বলেন, সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে একটি কাপড় দেখতে পান। তার ভাষ্য অনুযায়ী, কাপড়টিতে আরবি বা অন্য কোনো ভাষার লেখা এবং কিছু নকশা আঁকা ছিল। তার ধারণা, সেটি কাফনের কাপড় হতে পারে।

তিনি আরও জানান, যোহরের নামাজের পর আবার ঘটনাস্থলে গিয়ে দেখেন স্থানীয়রা কাপড়টি পুড়িয়ে ফেলেছেন।এ বিষয়ে আরিফুর রহমান বলেন, ঘটনাটি সম্পর্কে থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা তথ্য পৌঁছায়নি।

ঘটনাটি নিয়ে এলাকায় নানা গুঞ্জন ছড়ালেও এখন পর্যন্ত এটি জাদুটোনা, অলৌকিক ঘটনা বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই বিষয়টি নিয়ে অনুমাননির্ভর সিদ্ধান্তে না পৌঁছে নির্ভরযোগ্য তথ্যের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন স্থানীয় সচেতন মহল।

আনন্দ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে