শরিয়াহভিত্তিক আর্থিক পণ্যে বড় পদক্ষেপ, আসছে নতুন সঞ্চয়পত্র
নিজস্ব প্রতিবেদক: শরিয়াহভিত্তিক বিনিয়োগে আগ্রহীদের জন্য নতুন সুযোগ তৈরি করতে শরিয়াহসম্মত সঞ্চয়পত্র চালুর উদ্যোগ নিয়েছে সরকার। অর্থ বিভাগের নগদ ও ঋণ ব্যবস্থাপনা কমিটির (সিডিএমসি) সাম্প্রতিক এক সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আগামী বছরের শুরুতেই এ ধরনের সঞ্চয়পত্র ইস্যু করা হতে পারে।
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয় মেটাতে প্রতি বছরই দেশীয় ও বৈদেশিক উৎস থেকে ঋণ নিতে হয়। স্থানীয় উৎস থেকে নেওয়া ঋণের একটি বড় অংশ আসে ট্রেজারি বিল ও সঞ্চয়পত্রের মাধ্যমে। তবে সাম্প্রতিক সময়ে ট্রেজারি বিলের সুদহার বেড়ে যাওয়ায় সরকারের ঋণ গ্রহণ ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
এ পরিস্থিতিতে ব্যয় কমানোর পাশাপাশি শরিয়াহভিত্তিক বিনিয়োগের চাহিদা পূরণে ইসলামিক ট্রেজারি বিল ও শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে ২০ হাজার কোটি টাকার স্বল্পমেয়াদি ইসলামিক ট্রেজারি বিল ইস্যুর সিদ্ধান্তও নেওয়া হয়েছিল।
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণে একটি কারিগরি কমিটি গঠন করা হবে। কমিটির সুপারিশের ভিত্তিতে মুনাফার কাঠামো নির্ধারণ করে সঞ্চয়পত্র বাজারে আনা হবে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরে সঞ্চয়পত্রের মাধ্যমে ১২ হাজার ৫০০ কোটি টাকা ঋণ সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) সঞ্চয়পত্র থেকে সরকারের নিট ঋণ ঋণাত্মক ২ হাজার ৬৯০ কোটি টাকায় দাঁড়িয়েছে।
মার্চ ২০২৬ পর্যন্ত সঞ্চয়পত্র খাতে সরকারের মোট দায়ের পরিমাণ ৩ লাখ ৩৯ হাজার ৮০৪ কোটি টাকা।
বিশ্বের বিভিন্ন দেশে শরিয়াহভিত্তিক আর্থিক পণ্যের বড় বাজার গড়ে উঠলেও বাংলাদেশে এ খাত এখনো তুলনামূলকভাবে সীমিত। বর্তমানে ইসলামী ব্যাংকগুলোর আমানত এবং সরকারি সুকুকই এ খাতের প্রধান বিনিয়োগ মাধ্যম।
এ পর্যন্ত দেশে ছয়টি সুকুক ইস্যু করা হয়েছে এবং প্রতিটি ক্ষেত্রেই চাহিদা ইস্যুকৃত পরিমাণের তুলনায় কয়েক গুণ বেশি ছিল। সর্বশেষ গ্রামীণ সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের জন্য সরকার ৫ হাজার ৯০০ কোটি টাকার সুকুক ইস্যু করে। এর বিপরীতে ৭২ হাজার ৫৯৮ কোটি টাকার আবেদন জমা পড়ে, যা চাহিদার তুলনায় ১২ গুণেরও বেশি।
সাত বছর মেয়াদি এ সুকুকে বিনিয়োগকারীদের জন্য বার্ষিক ১০ দশমিক ৪০ শতাংশ মুনাফা নির্ধারণ করা হয়েছে। শরিয়াহভিত্তিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ছাড়াও ব্যক্তি বিনিয়োগকারী এবং বিভিন্ন প্রভিডেন্ট ফান্ড এতে অংশ নেয়।
অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন, দেশে শরিয়াহসম্মত আর্থিক পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে। কিন্তু পর্যাপ্ত বিনিয়োগ মাধ্যম না থাকায় অনেক বিনিয়োগকারী তাদের অর্থ শরিয়াহভিত্তিক খাতে বিনিয়োগের সুযোগ পাচ্ছেন না। নতুন সঞ্চয়পত্র চালু হলে সেই চাহিদার একটি বড় অংশ পূরণ হবে বলে মনে করছেন তারা।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রয়োজনীয় নীতিমালা ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করে আগামী বছরের শুরুতেই শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র বাজারে আনা হতে পারে।
আনন্দ/
পাঠকের মতামত:
- শরিয়াহভিত্তিক আর্থিক পণ্যে বড় পদক্ষেপ, আসছে নতুন সঞ্চয়পত্র
- সৌদির ধরপাকড়ে বিপাকে প্রবাসীরা
- সোনায় বড় ধস, তেলের উল্লম্ফনে বদলে গেল বাজারের সমীকরণ
- শাড়ির নিচে লুকানো নেতাকে টেনে বের করল পুলিশ
- সাবেক মেয়রের মৃত্যুর পরই ঘটল আরেক শোকাবহ ঘটনা
- শেয়ারবাজারকে বিনিয়োগবান্ধব করতে কর্মপরিকল্পনা হাতে নিয়েছে বিএসইসি
- নোটিশ জমা নিয়ে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলেন স্পিকার
- ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুললেন ভারপ্রাপ্ত এমডি
- মাঠের পর এবার বোর্ডরুমে তামিমের জয়
- তোফায়েল আহমেদকে নিয়ে সংসদে যা বলা হলো
- মৃ/ত্যুদণ্ডের রায়ের পর দুই পরিবারের ভিন্ন প্রতিক্রিয়া
- তিন ব্যাংকের শেয়ার হস্তান্তর ও গ্রহণের তথ্য প্রকাশ
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- তিন ব্রোকারেজ প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে অপসারণের দাবিতে নতুন কর্মসূচি
- জার্সি পরে গেলেই মিলবে বিনা ভিজিটে চিকিৎসা
- ভারতে ৩০ বিলিয়ন ডলারের বিনিয়োগে ঢাকার ছেলের
- শেয়ারবাজার শক্তিশালী করতে ব্যাংক খাত সংস্কারের বিকল্প নেই:তথ্যমন্ত্রী
- তালিকাভুক্ত তিন কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- নতুন বিএসইসি কমিশনে বিনিয়োগকারীদের আস্থা, শক্তিশালী অবস্থানে বাজার
- ০৭ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৭ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৭ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- দীর্ঘ ১৫ বছর পর নিজের মেয়ের পরিচয় অস্বীকার করলেন মা
- রামিসা ধর্ষ/ণ ও হ/ত্যা মামলার রায়ে বাবার প্রতিক্রিয়া
- সরকারি চাকরিজীবীদের জন্য ‘মেগা পে-স্কেল’, যা জানা গেল
- পল্লবীর সেই রামিসা হ/ত্যা মামলায় এলো চূড়ান্ত রায়
- ডলার সংকট থেকে ডলার উদ্বৃত্ত: বদলে যাওয়া বাজারের গল্প
- ‘বাংলাদেশি’ তকমায় বিপাকে হাজারো পরিবার, নতুন বিতর্ক ভারতে
- উপদেষ্টা জীবন নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন সাবেক উপদেষ্টা
- জামায়াতের ১১ দলীয় জোটে নতুন ধাক্কা, সরে যাচ্ছে আরেক শরিক
- একাধিক অনিয়মে প্রশ্নের মুখে রিপাবলিক ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন
- ফেসবুক-ইউটিউব আয়কারীদের জন্য সরকারের বড় সিদ্ধান্ত
- পুড়ে ছাই সবকিছু, অক্ষত রইল পবিত্র কোরআনের পাতা
- মধ্যরাতে বাড়ি ফিরে স্ত্রীর মোবাইল দেখে যা করলেন স্বামী
- ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
- চার দিন বন্ধ থাকবে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক
- মেট্রোরেল যাত্রীদের জন্য বড় সুখবর
- প্রভিশন ঘাটতি, মূলধন সংকট ও তারল্য ঘাটতিতে চাপে এবি ব্যাংক
- চলতি সপ্তাহে ১০ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির এজিএম
- সপ্তাহজুড়ে ৩ কোম্পানির ইপিএস প্রকাশ
- জেলেনস্কির প্রস্তাবকে ‘অভদ্র’ বললেন পুতিন
- মার্জিন লোন ও মিউচুয়াল ফান্ড নীতিমালা স্থগিতের দাবি
- ভেঙে পড়লেন রামিসার বাবা, দিলেন কঠিন বার্তা
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. মুহাম্মদ ইউনূস
- যেভাবে বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল
- মিউচুয়াল ফান্ড খাতে নতুন যুগ, ক্লোজড-এন্ড ফান্ডে বড় পরিবর্তন
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ৩ কোম্পানির শেয়ার লেনদেন
- স্থগিত হচ্ছে ৩ বীমা কোম্পানির শেয়ার লেনদেন
- মূলধন সংকট ও প্রভিশন ঘাটতিতে নাজুক অবস্থায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- ভিসা ছাড়াই ১৯২ দেশে ভ্রমণ! বিশ্বসেরা পাসপোর্টের তালিকা প্রকাশ
- কারামুক্তির পর বাসায় ফিরেই যা বললেন সেলিনা হায়াৎ আইভী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দারুণ খবর: ৭% সুদে ঋণ দেবে ডাচ্-বাংলা ব্যাংক
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- বহুল প্রত্যাশিত নতুন পে-স্কেল নিয়ে আশার খবর
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুই সপ্তাহের মধ্যেই নতুন নেতৃত্ব পাবে বিএসইসি: অর্থমন্ত্রী
- নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- কারসাজির বিরুদ্ধে আরও কঠোর হবে বিএসইসি, হুঁশিয়ারি মাসুদ খানের













