ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬

পুড়ে ছাই সবকিছু, অক্ষত রইল পবিত্র কোরআনের পাতা

২০২৬ জুন ০৭ ১০:২৩:৪৯
পুড়ে ছাই সবকিছু, অক্ষত রইল পবিত্র কোরআনের পাতা

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ের দারুন নাজাত মদিনাতুল উলুম কওমি মাদরাসায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও শেলফে রাখা পবিত্র কোরআন শরিফের ভেতরের পাতাগুলো অক্ষত থাকার ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

শনিবার (তারিখ) বিকেলে শহরের পূর্ব জালাসী গরুহাটি এলাকায় অবস্থিত মাদরাসাটিতে আগুন লাগে। পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে মাদরাসার আসবাবপত্র, এসি, ফ্রিজ, ফ্যানসহ বিভিন্ন সরঞ্জাম এবং চাল, ডিম, আলুসহ খাদ্যসামগ্রী পুড়ে যায়। প্রাথমিকভাবে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতির হিসাব করা হয়েছে।

তবে আগুনে কোরআন শরিফের বাইরের মোড়ক ক্ষতিগ্রস্ত হলেও ভেতরের পাতাগুলো অক্ষত রয়েছে বলে দাবি করেছেন মাদরাসার শিক্ষক ও স্থানীয়রা। ঘটনাটি দেখতে উৎসুক মানুষজন মাদরাসায় ভিড় করেন।

স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী বলেন, “সবকিছু পুড়ে গেলেও কোরআনের পাতাগুলো অক্ষত রয়েছে। এটি দেখে আমরা বিস্মিত হয়েছি।”

মাদরাসার শিক্ষক রমজান আলী বলেন, “মাদরাসার ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। তবে কোরআনের আয়াতসম্বলিত পাতাগুলো অক্ষত দেখতে পেয়ে আমরা আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি।”

পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার তুষার কান্তি জানান, দ্রুত অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মুহাম্মদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে