ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬

চার দিন বন্ধ থাকবে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক

২০২৬ জুন ০৬ ১৯:০৮:০৪
চার দিন বন্ধ থাকবে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ উপলক্ষে রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ কারণে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন প্রশিকা সড়কে চার দিন যান চলাচল বন্ধ থাকবে।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ জুন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার অনুশীলন ম্যাচের পাশাপাশি বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া ৮ জুন প্রথম ওয়ানডে, ১১ জুন দ্বিতীয় ওয়ানডে এবং ১৪ জুন তৃতীয় ওয়ানডে ম্যাচ আয়োজন করা হবে।

এ উপলক্ষে উল্লিখিত চার দিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পাশের প্রশিকা সড়ক যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে।

ডিএমপি জানিয়েছে, মিরপুর-১ অভিমুখে চলাচলকারী যানবাহনগুলোকে প্রশিকা ক্রসিং থেকে শিয়ালবাড়ি ক্রসিং, রাইনখোলা এবং ঈদগাহ মাঠ হয়ে বিকল্প পথে চলাচল করতে হবে।

নগরবাসী ও যানবাহন চালকদের ট্রাফিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে ডিএমপি বলেছে, সাময়িক এই ব্যবস্থা ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট কার্যক্রম নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে।

মুহাম্মদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে