প্রভিশন ঘাটতি, মূলধন সংকট ও তারল্য ঘাটতিতে চাপে এবি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক পিএলসির ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে বড় ধরনের আর্থিক দুর্বলতা, প্রভিশন ঘাটতি, মূলধন সংকট এবং নিয়ন্ত্রক নির্দেশনা পরিপালনে একাধিক ব্যত্যয়ের তথ্য উঠে এসেছে। ব্যাংকটির নিরীক্ষক প্রতিষ্ঠান এম এম রহমান অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস তাদের নিরীক্ষা প্রতিবেদনে ‘এমফ্যাসিস অব ম্যাটার’ ও ‘অদার ম্যাটার’ অনুচ্ছেদ সংযুক্ত করেছে।
নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকের ঋণ শ্রেণিকরণ ও প্রভিশন সংক্রান্ত বিষয়ে নিরীক্ষকদের পর্যবেক্ষণ অত্যন্ত উদ্বেগজনক। মোট ঋণ পোর্টফোলিওর ৮৮ দশমিক ০৫ শতাংশ পর্যালোচনা করে নিরীক্ষকরা প্রথমে ২৮ হাজার ৪৪৬ কোটি ৮৩ লাখ টাকার শ্রেণিকৃত ঋণ শনাক্ত করেন, যা মোট স্থিতি ঋণের ৭৯ দশমিক ৩০ শতাংশ। বিপরীতে ব্যাংক নিজে শ্রেণিকৃত ঋণ দেখিয়েছিল ১৮ হাজার ১৯৬ কোটি ৩০ লাখ টাকা। ফলে অতিরিক্ত ১০ হাজার ২৫০ কোটি ৫৩ লাখ টাকার শ্রেণিকৃত ঋণ চিহ্নিত হয়। এ অবস্থায় প্রয়োজনীয় প্রভিশনের পরিমাণ দাঁড়ায় ২২ হাজার ৪১৩ কোটি ৩৬ লাখ টাকা, যেখানে ব্যাংক সংরক্ষণ করেছে মাত্র ২ হাজার ২৯৭ কোটি ৫৪ লাখ টাকা। ফলে প্রাথমিকভাবে প্রভিশন ঘাটতি ছিল ২০ হাজার ১১৫ কোটি ৮২ লাখ টাকা।
পরবর্তীতে ২০২৬ সালের ১৬ এপ্রিল অনুষ্ঠিত চতুর্পক্ষীয় বৈঠকের পর ব্যাংক অতিরিক্ত তথ্য-প্রমাণ জমা দেয়। এসব বিবেচনায় ৪ হাজার ৭৮৩ কোটি ১০ লাখ টাকার সমন্বয় করা হয়। এর মধ্যে উচ্চ আদালতের স্থগিতাদেশাধীন ঋণ, ডাউন পেমেন্ট এবং ব্যবস্থাপনা কর্তৃক উপস্থাপিত সংশোধনী অন্তর্ভুক্ত ছিল। ফলে অতিরিক্ত শ্রেণিকৃত ঋণের পরিমাণ কমে ৩ হাজার ৩৪০ কোটি ৩৬ লাখ টাকায় নেমে আসে। এরপরও মোট শনাক্তকৃত শ্রেণিকৃত ঋণের পরিমাণ দাঁড়ায় ২৩ হাজার ৬৬৩ কোটি ৭৩ লাখ টাকা, যা মোট ঋণের ৬৫ দশমিক ৯৬ শতাংশ। সংশোধিত হিসাব অনুযায়ী প্রয়োজনীয় প্রভিশন নির্ধারিত হয়েছে ২০ হাজার ৩৫১ কোটি ৪৩ লাখ টাকা, যার বিপরীতে ব্যাংক সংরক্ষণ করেছে মাত্র ২ হাজার ২৯৭ কোটি ৫৪ লাখ টাকা। ফলে চূড়ান্ত প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৩ কোটি ৮৯ লাখ টাকা।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সিঙ্গাপুরভিত্তিক পিনাকল গ্লোবাল ফান্ড পিটিই লিমিটেডে বিনিয়োগের বিপরীতে ১৩৫ কোটি ৫০ লাখ টাকার প্রভিশন ঘাটতি রয়েছে।
সরকারি সিকিউরিটিজের রিপো লেনদেনের কারণে ব্যাংকটির ৩৯৭ কোটি ২১ লাখ টাকার মার্ক-টু-মার্কেট (এমটিএম) লোকসান হয়েছে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও আর্থিক প্রতিবেদন মান অনুসরণ না করে এই লোকসান মুনাফা-লোকসান হিসাবে না দেখিয়ে ‘ডিফার্ড এমটিএম লস’ হিসেবে দেখানো হয়েছে।
নন-ব্যাংকিং সম্পদ (এনবিএ) হিসাবেও অনিয়মের তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকের ৩২৬ কোটি ৬০ লাখ টাকার নন-ব্যাংকিং সম্পদের মধ্যে ৩২ কোটি ২৪ লাখ টাকা এনবিএ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একই সঙ্গে সম্পত্তির নামজারি ও খাজনা পরিশোধের যথাযথ প্রমাণ না থাকায় এ সম্পদের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন নিরীক্ষকরা।
এ ছাড়া বেক্সিমকো লিমিটেডের জিরো কুপন বন্ডে ব্যাংকটির ২৭৬ কোটি টাকার বিনিয়োগ রয়েছে। গত ছয় মাসে এ বিনিয়োগ থেকে কোনো সুদ আয় হয়নি। বিপরীতে ২০ কোটি ৭০ লাখ টাকার সুদ জমা হলেও তা আদায় হয়নি। নিরীক্ষকরা জানিয়েছেন, এই সুদের বিপরীতে কোনো প্রভিশন সংরক্ষণ করা হয়নি, যা ভবিষ্যতে অতিরিক্ত প্রভিশন ঘাটতির ঝুঁকি তৈরি করতে পারে।
ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ক্যাশলিংক বাংলাদেশ লিমিটেড ২০১৭ সাল থেকে কার্যক্রমহীন। প্রতিষ্ঠানটির সঞ্চিত লোকসান ১৫ কোটি ৭ লাখ টাকা। ব্যাংকের ২১ কোটি ৪২ লাখ টাকার বিনিয়োগের বর্তমান নিট সম্পদমূল্য (এনএভি) মাত্র ৮ কোটি ২৩ লাখ টাকা। ফলে ১৩ কোটি ১৯ লাখ টাকার অবচয় ঘাটতি তৈরি হলেও এ বিপরীতে কোনো প্রভিশন রাখা হয়নি।
তারল্য ব্যবস্থাপনাতেও বড় ধরনের ঘাটতির তথ্য উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত নগদ জমা সংরক্ষণ হার (সিআরআর) এবং বিধিবদ্ধ তারল্য সংরক্ষণ হার (এসএলআর) বজায় রাখতে ব্যর্থ হয়েছে এবি ব্যাংক। প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকটি গড় চাহিদা ও মেয়াদি দায়ের বিপরীতে নির্ধারিত ১৩ শতাংশ এসএলআরও সংরক্ষণ করতে পারেনি।
মূলধন পর্যাপ্ততার ক্ষেত্রেও ব্যাংকটির অবস্থা অত্যন্ত দুর্বল। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ন্যূনতম ১২ দশমিক ৫০ শতাংশ সিআরএআর বজায় রাখার বাধ্যবাধকতা থাকলেও ২০২৫ সালের শেষে এবি ব্যাংকের সিআরএআর ছিল ঋণাত্মক ৩ দশমিক ৭৮ শতাংশ। নিরীক্ষকদের মতে, এটি ব্যাংকের মূলধনে বড় ধরনের ঘাটতির ইঙ্গিত দেয়।
এ ছাড়া সঞ্চিত লোকসানের কারণে ব্যাংকের মূলধন ঋণাত্মক হয়ে যাওয়ায় একক গ্রাহক বা গ্রুপভিত্তিক ঋণসীমা (সিঙ্গেল বোরোয়ার এক্সপোজার লিমিট) সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাও কার্যত পরিপালন করা সম্ভব হয়নি। যদিও ঋণ অনুমোদনের সময় এসব ঋণ নির্ধারিত সীমার মধ্যে ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিরীক্ষা প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক ২০২৬ সালের ২৯ এপ্রিল জারি করা একটি বিশেষ ছাড়পত্রের মাধ্যমে ঋণ, বিনিয়োগ, অন্যান্য সম্পদ ও অফ-ব্যালেন্স শিট আইটেমের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণে শিথিলতা দিয়েছে। সেই নির্দেশনার ভিত্তিতেই ব্যাংক আর্থিক বিবরণী প্রস্তুত করেছে।
তবে এসব গুরুতর পর্যবেক্ষণ সত্ত্বেও নিরীক্ষক প্রতিষ্ঠান তাদের নিরীক্ষা মতামত পরিবর্তন করেনি এবং আর্থিক বিবরণীর ওপর কোনো সংশোধিত মতামত প্রদান করেনি।
পাঠকের মতামত:
- মেট্রোরেল যাত্রীদের জন্য বড় সুখবর
- প্রভিশন ঘাটতি, মূলধন সংকট ও তারল্য ঘাটতিতে চাপে এবি ব্যাংক
- চলতি সপ্তাহে ১০ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির এজিএম
- সপ্তাহজুড়ে ৩ কোম্পানির ইপিএস প্রকাশ
- জেলেনস্কির প্রস্তাবকে ‘অভদ্র’ বললেন পুতিন
- মার্জিন লোন ও মিউচুয়াল ফান্ড নীতিমালা স্থগিতের দাবি
- ভেঙে পড়লেন রামিসার বাবা, দিলেন কঠিন বার্তা
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. মুহাম্মদ ইউনূস
- যেভাবে বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল
- বিক্ষোভের অনুমতি পেলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা
- ইসলামী ব্যাংক দখল বাংলাদেশের গভীর সংকটের প্রতিচ্ছবি
- ভিসা ছাড়াই ১৯২ দেশে ভ্রমণ! বিশ্বসেরা পাসপোর্টের তালিকা প্রকাশ
- বহুল প্রত্যাশিত নতুন পে-স্কেল নিয়ে আশার খবর
- একাধিক বিয়ে করা নারীর জান্নাতের সঙ্গী হবেন যে স্বামী
- সুদানে প্রাণ দিলেন, জাতিসংঘে পেলেন সর্বোচ্চ সম্মান
- বিজেপির সঙ্গে সম্পর্কের ইতি, নতুন লড়াইয়ের ঘোষণা
- অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু, ঘটনার ভিডিও ভাইরাল
- তারপর মৃত্যুপুরীতে পরিণত হলো সাহারা মরুভূমি
- বিমানবন্দর এলাকায় নতুন কড়াকড়ি, আজ থেকেই ‘নীরব অঞ্চল’ ঘোষণা
- প্রশ্ন তুললেন ওসমান হাদির বোন মাসুমা
- গুলশানে স্পা সেন্টারে রত্না-ফারিয়াসহ গ্রেপ্তার ২৮
- শপথের ৩ দিনের মাথায় মন্ত্রীর পদত্যাগ!
- ডিএসইর বাজার মূলধন বাড়ল আরও ১৩১৫৭ কোটি টাকা
- যুক্তরাষ্ট্রে সোশ্যাল মিডিয়া নিয়ে এলো নতুন কড়াকড়ি
- জেনে নিন আজকের সোনার সর্বশেষ দাম
- লাইভে এসে বাবার সব অভিযোগ উড়িয়ে দিলেন কিশোরী
- ফেরিঘাটে আবারও পদ্মা নদীতে পড়ল যাত্রীবাহী বাস
- কারাগারে মমতাজের গান শুনে কেঁদে ফেলতেন আইভী, এক গান ছিল নিষিদ্ধ
- ইউরোপে বাংলাদেশিদের জন্য নতুন দুঃসংবাদ!
- ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!
- কারসাজির বিরুদ্ধে আরও কঠোর হবে বিএসইসি, হুঁশিয়ারি মাসুদ খানের
- ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তি
- দারুণ খবর: ৭% সুদে ঋণ দেবে ডাচ্-বাংলা ব্যাংক
- বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ জন নিহত
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে শীর্ষ পদে উন্নীত পাঁচ কর্মকর্তা
- বিএসইসিতে নতুন তিন কমিশনার নিয়োগ
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও সমন্বয়ের ওপর জোর নতুন চেয়ারম্যানের
- প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি! অবশেষে ধরা
- সন্তানদের অবহেলায় মৃত্যু? অনুসন্ধানে বেরিয়ে এলো ভিন্ন চিত্র
- জল্পনা-কল্পনা ছড়িয়ে কন্যার মা হলেন বুবলী!
- ডিএসইর ট্রেকধারী দুই প্রতিষ্ঠানের অথরাইজড রিপ্রেজেন্টেটিভ পরিবর্তন
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার হস্তান্তর
- বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
- বিনিয়োগকারীদের দীর্ঘদিনের দাবি পূরণ, আসছে সুদিন
- ০৪ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- বিএসইসির নতুন কমিশনার হচ্ছেন যারা
- ০৪ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- যে শহরে প্রায় প্রতি বাড়িতেই থাকে উড়োজাহাজ
- সিম নিয়ে বড় সিদ্ধান্ত বিটিআরসির, বদলে যাচ্ছে নিয়ম
- মিউচুয়াল ফান্ড খাতে নতুন যুগ, ক্লোজড-এন্ড ফান্ডে বড় পরিবর্তন
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ৩ কোম্পানির শেয়ার লেনদেন
- স্থগিত হচ্ছে ৩ বীমা কোম্পানির শেয়ার লেনদেন
- মূলধন সংকট ও প্রভিশন ঘাটতিতে নাজুক অবস্থায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- কারামুক্তির পর বাসায় ফিরেই যা বললেন সেলিনা হায়াৎ আইভী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুই সপ্তাহের মধ্যেই নতুন নেতৃত্ব পাবে বিএসইসি: অর্থমন্ত্রী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দারুণ খবর: ৭% সুদে ঋণ দেবে ডাচ্-বাংলা ব্যাংক
- নাভানা ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- পর্তুগালে মসজিদ ছাড়ার নির্দেশ, বিপাকে বাংলাদেশিরা
- প্রকল্প বাস্তবায়নে এগোচ্ছে গোল্ডেন হারভেস্ট, ব্যয় ৭০ কোটি টাকার বেশি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- প্রভিশন ঘাটতি, মূলধন সংকট ও তারল্য ঘাটতিতে চাপে এবি ব্যাংক
- চলতি সপ্তাহে ১০ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির এজিএম
- সপ্তাহজুড়ে ৩ কোম্পানির ইপিএস প্রকাশ
- মার্জিন লোন ও মিউচুয়াল ফান্ড নীতিমালা স্থগিতের দাবি







