ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬

ভিসা ছাড়াই ১৯২ দেশে ভ্রমণ! বিশ্বসেরা পাসপোর্টের তালিকা প্রকাশ

২০২৬ জুন ০৬ ১১:৪২:৫২
ভিসা ছাড়াই ১৯২ দেশে ভ্রমণ! বিশ্বসেরা পাসপোর্টের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ১৯২টি দেশ ও অঞ্চলে ভ্রমণের সুযোগ পান। এর আগের প্রকাশিত সূচকেও শীর্ষস্থান দখল করে ছিল দেশটি।

যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স মে মাসে সর্বশেষ ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স’ প্রকাশ করে। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ)-এর তথ্যের ভিত্তিতে তৈরি এ সূচকে বিশ্বের ১৯৯টি পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে।

সূচক অনুযায়ী, সিঙ্গাপুরের পর যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় স্থানে রয়েছে সুইডেন।

চতুর্থ অবস্থানে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন এবং সুইজারল্যান্ড। পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল।

এছাড়া ষষ্ঠ অবস্থানে রয়েছে হাঙ্গেরি, মালয়েশিয়া, পোল্যান্ড ও যুক্তরাজ্য। সপ্তম স্থানে আছে অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, লাতভিয়া, নিউজিল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া। অষ্টম স্থানে রয়েছে ক্রোয়েশিয়া ও এস্তোনিয়া। নবম স্থানে আছে লিচেনস্টাইন ও লিথুয়ানিয়া। আর দশম স্থানে রয়েছে আইসল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, সর্বশেষ সূচকে বাংলাদেশ এক ধাপ পিছিয়ে ৯৬তম অবস্থানে নেমে এসেছে। আগের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ৯৫তম। বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৩৬টি দেশ ও অঞ্চলে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা নিয়ে ভ্রমণ করতে পারেন।

তালিকার সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফগানিস্তান। হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, দেশটির পাসপোর্ট বর্তমানে বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্ট হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, কোনো দেশের পাসপোর্টের শক্তি মূলত সেই দেশের কূটনৈতিক সম্পর্ক, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, অর্থনৈতিক সক্ষমতা এবং ভিসা নীতির ওপর নির্ভর করে।

মাসুদ রানা/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে