ঢাকা, বুধবার, ২৭ মে ২০২৬

বাংলাদেশিদের নিয়ে শুভেন্দু অধিকারীর নতুন কড়া অবস্থান

২০২৬ মে ২৭ ১১:০৭:০৭
বাংলাদেশিদের নিয়ে শুভেন্দু অধিকারীর নতুন কড়া অবস্থান

নিজস্ব প্রতিবেদক: পশ্চিমবঙ্গের রাজনীতিক শুভেন্দু অধিকারী বলেছেন, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশিদের প্রতি ভারতের অবস্থান আরও কঠোর হবে।

মঙ্গলবার নদিয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলার প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে কল্যাণীতে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শুভেন্দু অধিকারীর দাবি, উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাকিমপুর চেকপয়েন্ট এলাকায় বিপুল সংখ্যক ‘অবৈধ বাংলাদেশি’ জড়ো হয়েছেন।

এ সময় তিনি হিন্দিতে বলেন, “জলদি জলদি ভাগো, নেহি তো সরকার ব্যবস্থা নেবে।”

তিনি আরও বলেন, “অবৈধ অনুপ্রবেশকারীদের জেলে রেখে জনগণের অর্থ ব্যয় করতে চাই না। আইন অনুযায়ী পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করবে।”

তার ভাষ্য অনুযায়ী, রাজ্যে অনুপ্রবেশ ও সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে কথিত ‘বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের’ জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ‘হোল্ডিং সেন্টার’ বা আটক শিবির তৈরির উদ্যোগ নেওয়া হয়। ভারতের অন্যান্য রাজ্যেও গত এক বছরে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

তবে এ ধরনের মন্তব্য ও উদ্যোগ নিয়ে রাজনৈতিক ও মানবাধিকার মহলে আলোচনা-সমালোচনা রয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে