ঢাকা, বুধবার, ২৭ মে ২০২৬

৩২ লাখ টাকার গরু বিতর্কে মুখ খুললেন মন্ত্রীর ছেলে

২০২৬ মে ২৭ ১০:২৭:৫৪
৩২ লাখ টাকার গরু বিতর্কে মুখ খুললেন মন্ত্রীর ছেলে

নিজস্ব প্রতিবেদক: পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির পরিবারের ৩২ লাখ টাকায় গরু কেনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। এ নিয়ে চলমান সমালোচনার জবাব দিয়েছেন মন্ত্রীর ছেলে সারিয়ান চৌধুরী।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি পরিবারের কোরবানির বিষয়ে ব্যাখ্যা তুলে ধরেন।

সারিয়ান চৌধুরী জানান, তাদের পরিবারে প্রতি বছর একসঙ্গে একাধিক গরু কোরবানি দেওয়ার প্রচলন রয়েছে। তিনি বলেন, তার বাবা ও চাচারা মিলে পারিবারিক কোরবানি এবং ‘হাজী বসির উল্যাহ চৌধুরী এতিমখানা-মাদরাসা’র জন্য প্রতি বছর ছয় থেকে আটটি গরু কেনেন। এ বছরও সেই ধারাবাহিকতায় মোট ছয়টি গরু কেনা হয়েছে।

সমালোচনার প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, তার বাবা মন্ত্রী হওয়ার কারণেই কি বিষয়টি নিয়ে এত আলোচনা হচ্ছে? তিনি লেখেন, “৫০ বছর পরে যখন আমার বাবা আর মন্ত্রী থাকবেন না, তখনও কি আমাদের পরিবার ১০টা গরু দিয়ে কোরবানি দিলে একই সমালোচনা হবে?”

গরুগুলোর ব্যবহার প্রসঙ্গে সারিয়ান বলেন, “সবগুলো গরুই গরিব মানুষের হক। মানুষের হক মানুষের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।”

পোস্টের শেষাংশে তিনি আল্লাহর প্রতি ভরসা ও ধৈর্যের কথা উল্লেখ করেন।

উল্লেখ্য, সম্প্রতি কোরবানির হাট থেকে ৩২ লাখ টাকায় গরু কেনার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্ত্রী এ্যানিকে নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। ছেলের এই ব্যাখ্যার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে