ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

৬ মুসলিম দেশকে কঠিন শর্ত দিলেন ট্রাম্প

২০২৬ মে ২৬ ১০:৪০:৪৪
৬ মুসলিম দেশকে কঠিন শর্ত দিলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্যের কয়েকটি মুসলিম দেশের প্রতি আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২৫ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং একটি সমঝোতা হলে তা সবার জন্যই ইতিবাচক হবে।

তিনি লেখেন, “এটি একটি ভালো চুক্তি হতে পারে। তবে সমঝোতা না হলে পরিস্থিতি আরও কঠিন দিকে যেতে পারে।”

এর আগে শনিবার (২৩ মে) মধ্যপ্রাচ্য ও মুসলিম-প্রধান কয়েকটি দেশের নেতাদের সঙ্গে আলোচনায় ট্রাম্প বলেন, ইরান সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ভূমিকার পরিপ্রেক্ষিতে কয়েকটি দেশের আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়া উচিত।

তিনি সৌদি আরব, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর ও জর্ডানের নাম উল্লেখ করেন। পাশাপাশি জানান, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইতোমধ্যে এই চুক্তির অংশ।

তবে ট্রাম্প তার বক্তব্যে সরাসরি ইসরাইলের নাম উল্লেখ করেননি। ফলে তিনি প্রচলিত অর্থে আব্রাহাম অ্যাকর্ডস সম্প্রসারণের কথা বলেছেন, নাকি বৃহত্তর কোনো আঞ্চলিক রাজনৈতিক উদ্যোগের ইঙ্গিত দিয়েছেন—তা এখনো স্পষ্ট নয়।

আব্রাহাম অ্যাকর্ডস হলো ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও কয়েকটি আরব দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি।

ট্রাম্প আরও বলেন, সৌদি আরব ও কাতারের দ্রুত এ উদ্যোগে যুক্ত হওয়া উচিত এবং পরবর্তীতে অন্য দেশগুলোরও এগিয়ে আসা প্রয়োজন।

তবে ট্রাম্প যেসব দেশের নাম উল্লেখ করেছেন, তাদের কেউ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার বিষয়ে কোনো অবস্থান জানায়নি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে