ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান নুরুল আমিন

২০২৬ মে ২৬ ১০:২৬:১৬
কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান নুরুল আমিন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ ব্যাংকার মোহাম্মদ নুরুল আমিন।

রোববার (২৪ মে) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ কৃষি ব্যাংক আদেশ, ১৯৭৩-এর ৭ অনুচ্ছেদ অনুযায়ী মোহাম্মদ নুরুল আমিনকে ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর এ দায়িত্ব পালন করবেন।

মোহাম্মদ নুরুল আমিন চার দশকের বেশি সময় ধরে দেশের ব্যাংক খাতে কাজ করছেন। তিনি এনসিসি ব্যাংক ও মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০২৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংক তাকে গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। ব্যাংকটি একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকে রূপান্তরিত হওয়ার আগ পর্যন্ত তিনি ওই দায়িত্বে ছিলেন।

তিনি দেশের ব্যাংক খাতে গুরুত্বপূর্ণ নেতৃত্বও দিয়েছেন। প্রথম ব্যাংক এমডি হিসেবে তিনি একযোগে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি), বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেডের (পিডিবিএল) চেয়ারম্যান ছিলেন।

১৯৭৭ সালে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা নুরুল আমিন দেশে-বিদেশে বিভিন্ন ব্যাংকিং কর্মশালা ও প্রশিক্ষণে অংশ নিয়েছেন। এছাড়া অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং বিষয়ে ডিপ্লোমাও অর্জন করেছেন তিনি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে