ভাইপো ট্যাক্স’ নিয়ে বিস্ফোরক অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে গত এপ্রিলে একটি বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছিলেন, ৪ মে বিজেপি সরকার গঠিত হওয়ার পর বাংলার মানুষ ‘ভাইপো ট্যাক্স’ থেকে মুক্তি পাবেন। গত কয়েক বছর ধরে প্রতিবেশী রাজ্যগুলো থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করা ট্রাকচালক ও পরিবহনকারীদের কাছে এই শব্দটি আতঙ্ক ও ভোগান্তির প্রতীক হয়ে উঠেছিল।
তৃণমূল কংগ্রেসের শাসনামলে মহাসড়কে অবৈধ চেকপোস্ট বসিয়ে চাঁদাবাজি ও তোলাবাজির অভিযোগ দীর্ঘদিন ধরেই ছিল। বুধবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নবগঠিত বিজেপি সরকার এই অবৈধ আদায় বন্ধে অভিযান চালানোর নির্দেশ দিয়েছে।
কিন্তু এই চাঁদাবাজিকে কেন ‘ভাইপো ট্যাক্স’ বলা হতো?
বাংলায় ‘ভাইপো’ শব্দের অর্থ ভাইয়ের ছেলে। বিজেপি ও বামপন্থীসহ একাধিক রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বোঝাতে এই শব্দটি ব্যবহার করত। নির্বাচনের আগে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, পশ্চিমবঙ্গের তোলাবাজি সিন্ডিকেটের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।
নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহ বারবার মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘পিসি-ভাইপো’ জুটি বলে উল্লেখ করেন। বিজেপির অভিযোগ ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে এমন এক প্রভাবশালী অবস্থানে পৌঁছেছিলেন যেখানে তাঁর অনুমোদন ছাড়া কোনো কাজ এগোতো না। অমিত শাহ দাবি করেছিলেন, “টাকা কামানোর অধিকার শুধু ভাইপোর আছে, সাধারণ মানুষের নয়।”
এই অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। তিনি দাবি করেন, আসাম ও পশ্চিমবঙ্গের মধ্যে চলাচলকারী ট্রাকচালকেরা প্রায়ই তাঁর কাছে ‘অভিষেক ট্যাক্স’ আদায়ের অভিযোগ করতেন। তাঁর ভাষ্য, শিলিগুড়ি এলাকায় প্রতিটি ট্রাক থেকে আলাদা করে টাকা নেওয়া হতো।
ক্ষমতায় আসার কয়েক দিনের মধ্যেই বিজেপি সরকার এই তথাকথিত ‘ভাইপো ট্যাক্স’ ও তোলাবাজ চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জেলা প্রশাসকদের মহাসড়কের সব অবৈধ কালেকশন পয়েন্ট ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন।
গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের সীমান্ত ও মহাসড়কগুলো ‘ভাইপো ট্যাক্স’ ও ‘ডান্ডা ট্যাক্স’-এর জন্য কুখ্যাত হয়ে ওঠে। বিশেষ করে ঝাড়খণ্ড-আসাম-বাংলা রুটে বিভিন্ন স্থানে বাঁশের ব্যারিকেড দিয়ে অবৈধ চেকপোস্ট বসানোর অভিযোগ ছিল। এসব পয়েন্ট নিয়ন্ত্রণ করত স্থানীয় সিন্ডিকেট ও তাদের সহযোগীরা।
ট্রাকচালকদের অভিযোগ, জোর করে টাকা আদায় করা হতো। কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি দেখানো, হয়রানি, গাড়ির কাঁচ ভাঙা কিংবা টায়ার ফুটো করে দেওয়ার মতো ঘটনাও ঘটত। ফলে পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি যাতায়াতেও দীর্ঘ বিলম্ব তৈরি হতো।
পূর্ব ভারত, উত্তর-পূর্বাঞ্চল এবং বাংলাদেশের সঙ্গে সংযোগের কারণে পশ্চিমবঙ্গ একটি গুরুত্বপূর্ণ পরিবহন করিডর। প্রতিদিন প্রায় ৫০ হাজার ট্রাক এই রাজ্যের বিভিন্ন মহাসড়ক ব্যবহার করে। বিশেষ করে পশ্চিম বর্ধমান ও পুরুলিয়ার রুটগুলোকে সবচেয়ে বেশি কুখ্যাত বলে উল্লেখ করা হয়েছে। একজন ট্রাকচালক টাইমস অব ইন্ডিয়াকে বলেন, “প্রতি কয়েক কিলোমিটার পরপর রাস্তা আটকে টাকা চাওয়া হতো। রসিদ চাইলে তারা ক্ষিপ্ত হয়ে উঠত।”
ওমর আলী/
পাঠকের মতামত:
- ভাইপো ট্যাক্স’ নিয়ে বিস্ফোরক অভিযোগ
- ধারাবাহিক উত্থানে প্রাণ ফিরছে শেযারবাজারে
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাউথইস্ট ব্যাংকের স্টক ডিভিডেন্ডে বিএসসির ছাড়পত্র
- মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের স্টক ডিভিডেন্ডে বিএসইসির অনুমোদন
- আইসিবি ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালকদের তথ্য সংশোধন
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
- পাওয়ার গ্রিডের মূলধন বৃদ্ধিতে বিএসইসির সম্মতি
- ট্রাস্ট ব্যাংকের স্টক ডিভিডেন্ড ইস্যুতে বিএসইসির সম্মতি
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ন্যাশনাল টি কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ক্ষমতায় এসেই বিতর্কে অভিনেতা বিজয়
- টানা কমার পর হঠাৎ স্বর্ণের দামে বড় উল্লম্ফন
- ভারতে বাংলাদেশিদের নিয়ে কড়া সিদ্ধান্ত!
- রামিসা হত্যাকাণ্ডের আগে কী ঘটেছিল, জানালেন তার মা
- দুর্বল তিন কোম্পানির আর্থিক কার্যক্রম খতিয়ে দেখবে ডিএসই
- প্রভিশন ঘাটতিতে বিপর্যস্ত তিন ব্যাংক, প্রকৃত আর্থিক অবস্থান নিয়ে প্রশ্ন
- তালাক চুক্তিতে উঠে এলো সজীব ওয়াজেদ জয়ের কোটি ডলারের তথ্য!
- কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন
- যেভাবে নর্তকীর নাম থেকে এলো জনপ্রিয় আমের নাম
- আসামি সোহেলের স্বীকারোক্তি
- আইপিডিসির স্টক ডিভিডেন্ড বিএসইসির অনুমোদন
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- প্রতারণা মামলায় দণ্ডিত এরশাদের সাবেক স্ত্রী
- রাষ্ট্রপতি বনাম সেনাপ্রধান: উত্তপ্ত হয়ে উঠেছিল পুরো দেশ
- ঈদ সামনে রেখে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা
- একবার ওয়াশিং মেশিন চালালে যত টাকা বিদ্যুৎ বিল আসে
- লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
- ২০ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যাংক খাতের স্থিতিশীলতায় অর্থমন্ত্রীর দ্বারস্থ ব্যাংকাররা
- সিএসই টিমের পরিদর্শনে ফ্যামিলিটেক্সে উৎপাদন কার্যক্রম বন্ধের তথ্য
- গরু জবাই নিষেধাজ্ঞার মধ্যেই এলো নতুন আহ্বান
- ইউনিয়ন ক্যাপিটালের প্রথম প্রান্তিক প্রকাশ
- “মাথা কেটে আনলে ১ কোটি”— ভাইরাল ভিডিওতে তুমুল বিতর্ক
- সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য হতাশার খবর
- মোটরসাইকেল নিয়ে নতুন সিদ্ধান্ত
- সিএসইর শরীয়াহ সূচকে যুক্ত ৩ কোম্পানি, বাদ ১২টি
- এক ঘোষণায় বদলে গেল সোনার বাজার, কমল সব ক্যারেটের দাম
- স্বামী জাকিরকে নিয়ে ভয়ংকর তথ্য দিলেন স্ত্রী স্বপ্না
- রামিসার মৃত্যুতে শোকাহত জামায়াত আমির, দিলেন কড়া হুঁশিয়ারি
- বাংলাদেশে ভূমিকম্পের কম্পন, যা জানালো আবহাওয়া অফিস
- যুক্তরাষ্ট্রকে যেসব কঠিন শর্ত দিল ইরান
- ১০৪ বছরের বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে বের করে দিলেন ছেলে
- বিকাশ-নগদে টাকা পাঠাতে এলো নতুন নিয়ম
- বাথরুমে মিললো শিশুর বিচ্ছিন্ন মাথা, বেরিয়ে এলো রোমহর্ষক তথ্য
- শিক্ষিকার মৃত্যুর ভিডিও দেখে শিক্ষার্থীর মৃত্যু
- ‘চিকেনস নেক’ নিয়ে বড় পরিবর্তন আনছে শুভেন্দু সরকার
- গরু জবাই নিষেধাজ্ঞার মধ্যেই এলো নতুন আহ্বান
- ২৩ মে ছুটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি
- দুর্বল তিন কোম্পানির আর্থিক কার্যক্রম খতিয়ে দেখবে ডিএসই
- তিন ইস্যুতে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- বিকাশ-নগদে টাকা পাঠাতে এলো নতুন নিয়ম
- শেয়ারবাজারে সর্বস্ব হারিয়েও যে কারণে মানুষ ফিরে আসে বারবার
- প্রভিশন ঘাটতিতে বিপর্যস্ত তিন ব্যাংক, প্রকৃত আর্থিক অবস্থান নিয়ে প্রশ্ন
- বিদেশি বিনিয়োগকারীদের বড় বিক্রিতে চাপে শেয়ারবাজার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দেখা মিলল জিলহজ মাসের চাঁদ, জানা গেল ঈদের তারিখ
- যেভাবে নর্তকীর নাম থেকে এলো জনপ্রিয় আমের নাম
- শেয়ারবাজারে সুশাসন জোরদারে করপোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ জারি
- আইসিবির কাছ থেকে ২২৫ কোটি টাকা ফেরত চায় বিএসইসি
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ভাইপো ট্যাক্স’ নিয়ে বিস্ফোরক অভিযোগ
- ক্ষমতায় এসেই বিতর্কে অভিনেতা বিজয়
- ভারতে বাংলাদেশিদের নিয়ে কড়া সিদ্ধান্ত!













