ঢাকা, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

সাউথইস্ট ব্যাংকের স্টক ডিভিডেন্ডে বিএসসির ছাড়পত্র

২০২৬ মে ২১ ১৩:১৬:৪৫
সাউথইস্ট ব্যাংকের স্টক ডিভিডেন্ডে বিএসসির ছাড়পত্র

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসির ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০ মে ২০২৬ তারিখের চিঠির মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থাটি এ সম্মতি প্রদান করেছে। এর আগে গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে এ সংক্রান্ত তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশ করা হয়েছিল।

সাউথইস্ট ব্যাংক আরও জানিয়েছে, স্টক ডিভিডেন্ড পাওয়ার যোগ্যতা নির্ধারণের জন্য নতুন রেকর্ড ডেট আগামী ৪ জুন ২০২৬ নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ব্যাংকটি সমাপ্ত অর্থবছরে ৩ শতাংশ ক্যাশ ও ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে