ঢাকা, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের স্টক ডিভিডেন্ডে বিএসইসির অনুমোদন

২০২৬ মে ২১ ১৩:১১:০৭
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের স্টক ডিভিডেন্ডে বিএসইসির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে ডিভিডেন্ড ঘোষণার বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তথ্য প্রকাশ করেছিল কোম্পানিটি।

সর্বশেষ তথ্যে কোম্পানিটি আরও জানিয়েছে, স্টক ডিভিডেন্ড পাওয়ার যোগ্যতা নির্ধারণের জন্য নতুন করে রেকর্ড ডেট নির্ধারণ করা হবে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে