ঢাকা, বুধবার, ২০ মে ২০২৬

রামিসার মৃত্যুতে শোকাহত জামায়াত আমির, দিলেন কড়া হুঁশিয়ারি

২০২৬ মে ২০ ১০:২৫:২৮
রামিসার মৃত্যুতে শোকাহত জামায়াত আমির, দিলেন কড়া হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার হত্যাকারীর দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২০ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি নিহত রামিসার প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং ঘটনায় জড়িত ব্যক্তির কঠোর শাস্তি দাবি করেন।

পোস্টে তিনি লেখেন, “প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত। তুমি নিষ্পাপ ছিলে। তুমি ছিলে তোমার মা-বাবা ও বোনের ভালোবাসা ও স্বপ্নের এক অপূরণীয় অংশ।”

হত্যাকারীর প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, “এই নৃশংস ঘটনার বিচার এবং হত্যাকারীর দ্রুত শাস্তি দেখতে চাই। সমাজে এমন অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে দৃষ্টান্তমূলক ব্যবস্থা জরুরি।”

পোস্টের শেষাংশে তিনি রামিসার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, শিশু রামিসাকে হত্যার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। হত্যাকারীর দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ জানানো হচ্ছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে