এক জেলায়ই ৬ লাখ গরু, দাম ৩৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর বিশাল প্রস্তুতিতে জমে উঠেছে সিরাজগঞ্জ। জেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, এবার জেলার প্রায় ১৭ হাজার খামারে মোট ৬ লাখ ১৭ হাজার ৭২৩টি গবাদিপশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রায় ২ লাখ ষাঁড়। এসব পশুর মোট বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ৩৫০ কোটি টাকা।
জেলা প্রাণিসম্পদ কার্যালয় জানিয়েছে, দেশীয় ও স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে ধানের খড়, সবুজ ঘাস, ভুসি, খৈল ও ভিটামিনসমৃদ্ধ খাদ্য দিয়ে এসব পশু মোটাতাজা করা হয়েছে। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে খামারগুলোতে এখন চরম ব্যস্ততা চলছে।
কয়েকটি খামার ঘুরে দেখা যায়, কোথাও গরুকে খাদ্য দেওয়া হচ্ছে, কোথাও চলছে গোসল ও পরিচর্যা। খামারিরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত পশুর যত্নে ব্যস্ত সময় পার করছেন। একই সঙ্গে চলছে লাভ-লোকসানের হিসাব।
খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের বাজার ঘিরে ইতোমধ্যে পাইকারি ব্যবসায়ীরা বিভিন্ন খামারে ভিড় করতে শুরু করেছেন। সিরাজগঞ্জের গরু শুধু স্থানীয় চাহিদা নয়, দেশের বিভিন্ন জেলার হাটেও সরবরাহ করা হয়।
জেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, ১৯৭৩ সালে শাহজাদপুরে মিল্কভিটার দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা প্রতিষ্ঠার পর থেকেই সিরাজগঞ্জে গবাদিপশুর খামার গড়ে ওঠে। সময়ের সঙ্গে সঙ্গে এটি জেলার অন্যতম বড় অর্থনৈতিক খাতে পরিণত হয়েছে। এবার দেশীয় জাতের পাশাপাশি শাহিওয়াল, ফ্রিজিয়ান, নেপালি ঘির, রাজস্থানি ও অস্ট্রেলিয়ান জাতের গবাদিপশু পালন করা হয়েছে।
তবে খামারিদের বড় উদ্বেগ এখন উৎপাদন ব্যয় বৃদ্ধি। চলতি বছরে গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ায় খরচও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বর্তমানে সরিষার খৈল, গমের ভুসি, ডাবরি ভুসি এবং কাঁচা ঘাসের দাম আগের তুলনায় বেশি হওয়ায় গরু পালন আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।
শাহজাদপুর উপজেলার ভাই ভাই ডেইরি ফার্মের পরিচালক শাহান উদ্দিন জানান, তিনি ছয় মাস আগে ৩৪টি গরু কিনে মোটাতাজাকরণ শুরু করেন। পরিবারের সহযোগিতায় তিনি গরুর পরিচর্যা করছেন এবং ভালো বাজারদরের আশা করছেন।
সদর উপজেলার ছোঁয়া মনি অ্যাগ্রো ফার্মের মালিক আব্দুস সাত্তার জানান, তার খামারে ৬৫টি গরু দেশীয় পদ্ধতিতে মোটাতাজা করা হয়েছে। স্বাস্থ্য ও হজমশক্তি বাড়াতে বিশেষ পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে।
অন্যদিকে খান অ্যাগ্রোর পরিচালক নির্ঝর খান বলেন, গত বছরের তুলনায় এবার গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ায় খরচ অনেক বেড়েছে। তবে ভালো দাম পেলে লাভ হবে বলে আশা করছেন তিনি। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন, বাজারে ভারতীয় গরু এলে দেশীয় খামারিরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হতে পারেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আনোয়ারুল হক বলেন, “চলতি বছরে সিরাজগঞ্জে বিপুল সংখ্যক পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। ঈদকে কেন্দ্র করে এখন খামারগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ন্যায্যমূল্য নিশ্চিত হলে এই খাত দেশের অর্থনীতিতে বড় অবদান রাখবে।”
ওমর আলী/
পাঠকের মতামত:
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাবমেরিন কেবলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
- শিক্ষার্থীদের অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন, এরপর যা ঘটল
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- ফারইস্ট নিটিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইফাদ অটোসের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- রহিম টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- মালেক স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- মীর আকতারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ২৮ দিনের মধ্যে নামজারি, অনলাইনে আবেদন করবেন যেভাবে
- বীমা ব্যবসা স্থগিত করল বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স
- “গেম খেলতে খেলতেই ইসলাম গ্রহণ!”
- মিলছে টানা ছুটি, শিক্ষার্থীদের জন্য সুখবর
- কোণঠাসা ভারত: বাংলাদেশের সামনে অপার সুযোগ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার আজকের দাম একনজরে
- বৃহস্পতিবার ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- সাত রাজ্যের বিদ্যুৎ নিয়ে বাংলাদেশের নতুন সমীকরণ
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, পুড়ল পাঁচ কক্ষ
- ইসলামী ব্যাংকের মূলধন বাড়ছে পাঁচ গুণ, বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র
- ফোন ছিনতাইয়ের পর সতর্কবার্তা দিলেন আসিফ নজরুল
- প্রতিমন্ত্রীর ঘুষ-উপহার বিতর্কে ইশরাকের স্পষ্ট বার্তা
- ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- দুলামিয়া কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেঙ্গল উইন্টসোর থার্মোপ্লাস্টিকসের প্রথম প্রান্তিক প্রকাশ
- অগ্নী সিস্টেমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- আলহাজ টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- এপেক্স ফুটওয়্যারের প্রথম প্রান্তিক প্রকাশ
- সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এস্কোয়ার নিট কম্পোজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাস গ্যাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনিক হোটেলের প্রথম প্রান্তিক প্রকাশ
- কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিএসআরএ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
- লোকসান ও নেতিবাচক ইক্যুইটি সামলাতে ব্রোকাররা পেল বড় ছাড়
- রানার অটোর প্রথম প্রান্তিক প্রকাশ
- আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
জাতীয় এর সর্বশেষ খবর
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- ২৮ দিনের মধ্যে নামজারি, অনলাইনে আবেদন করবেন যেভাবে













