ট্রাম্প ও নেতানিয়াহুর ‘মাথার দাম’ নির্ধারণ করল ইরান
নিজস্ব প্রতিবেদক: গত ফেব্রুয়ারিতে বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার ঘটনার জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ইরান। এ দুই নেতাকে হত্যার জন্য বিপুল অঙ্কের পুরস্কার ঘোষণার লক্ষ্যে দেশটির পার্লামেন্টে একটি বিল উত্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ–এর প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবিত বিল অনুযায়ী ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যার জন্য ৫০ মিলিয়ন ইউরো পুরস্কার ঘোষণা করা হতে পারে।
ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি জানিয়েছেন, ‘ইসলামী প্রজাতন্ত্রের সামরিক ও নিরাপত্তা বাহিনীর পারস্পরিক পদক্ষেপ’ শীর্ষক বিলটি পাস হলে যেকোনো ব্যক্তি বা সংস্থাকে পুরস্কার প্রদানের আইনি ভিত্তি তৈরি হবে।
এর আগে ইরান ধর্মীয় ফতোয়া বা প্রচারণার মাধ্যমে হুমকি দিলেও এবার বিষয়টি আনুষ্ঠানিক সংসদীয় আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ইরান দাবি করছে, ২৮ ফেব্রুয়ারির বিমান হামলায় খামেনি নিহত হওয়ার ঘটনায় ট্রাম্প, নেতানিয়াহু এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপার সরাসরি দায়ী। জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য মাহমুদ নাবাবিয়ান জানিয়েছেন, বিলটির ওপর শিগগিরই ভোট অনুষ্ঠিত হতে পারে।
এদিকে উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতিতে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। তবে মার্কিন প্রশাসন এখনো ওই প্রস্তাবে সন্তুষ্ট নয় বলে জানিয়েছে।
একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি এবং পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। যুক্তরাষ্ট্র মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কার্যকর সমঝোতা চায়। আলোচনা ব্যর্থ হলে পুনরায় সামরিক হামলার আশঙ্কাও উড়িয়ে দেওয়া হয়নি।
ইরানি গণমাধ্যমের তথ্যমতে, শান্তিচুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র যুদ্ধক্ষতিপূরণ না দেওয়া, সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর এবং মাত্র একটি পারমাণবিক স্থাপনা সচল রাখার মতো শর্ত দিয়েছে।
অন্যদিকে, ইরান দাবি করেছে— লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ বন্ধ, সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালিতে তাদের সার্বভৌমত্বের স্বীকৃতি দিতে হবে।
তবে চলমান আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ইরানের ওপর আরোপিত তেল নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করতে সম্মত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
যুদ্ধ ও অর্থনৈতিক অবরোধের কারণে ইরানের অভ্যন্তরেও ক্ষোভ বাড়ছে। মার্কিন ও ইসরাইলি হামলায় দেশটির গ্যাসক্ষেত্র, বিদ্যুৎকেন্দ্র এবং শিল্পকারখানাগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।
এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ ইরানকে দ্রুত শান্তিচুক্তিতে আসার আহ্বান জানিয়ে কঠোর হুঁশিয়ারি দেন।
একই সময়ে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জরুরি নিরাপত্তা বৈঠকের কারণ দেখিয়ে চলমান ফৌজদারি মামলার শুনানি থেকে অব্যাহতি নিয়েছেন। ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর তার এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে।
গোয়েন্দা সূত্রগুলোর দাবি, সম্ভাব্য আগাম হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
ওমর আলী/
পাঠকের মতামত:
- ট্রাম্প ও নেতানিয়াহুর ‘মাথার দাম’ নির্ধারণ করল ইরান
- ইসলামী ধারার ব্যাংকে সর্বোচ্চ চাপ, সিআরএআর নেমেছে ঋণাত্মকে
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বোর্ডরুমে নারীর উপস্থিতি জোরদারে আইএফসি ও ডিএসইর উদ্যোগ
- ভারতের নাগরিকত্ব পেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম
- বিচারপতি মানিকের জামিন নামঞ্জুর
- নেগেটিভ ও ডেভেলপিং আউটলুকসহ নতুন রেটিং পেল তিন প্রতিষ্ঠান
- ছাত্রীর বাড়িতে মিলল গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ
- ঈদুল আজহায় যত দিন ছুটি থাকছে অফিস-শিক্ষাপ্রতিষ্ঠান
- সূচকের ইতিবাচক প্রবণতা, কম লেনদেনেও বাজারে আশাবাদ
- ১৯ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৯ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার মনোনীত উত্তরাধিকারীর নামে হস্তান্তর
- সরকারি চাকরিজীবীদের সুখবর!
- ঈদের আগে শনিবারও খোলা শেয়ারবাজার
- নতুন গভর্নরের সই করা ৩ ধরনের নোট বাজারে
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- জামায়াতে যোগদান করায় মুক্তিযোদ্ধা কমান্ডার বহিষ্কার
- সাবধান! এই ৫ খাবার বারবার গরম করলেই বিপদ
- এক জেলায়ই ৬ লাখ গরু, দাম ৩৫০ কোটি টাকা
- সিডনিতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করলেন বাংলাদেশি
- ভারতের মানচিত্র বদলে দেয়ার হুঁশিয়ারি
- ‘আমি ফেঁসে গেছি, তুমি ফেঁসে যেয়ো না’
- প্রতিদিন কোটি টাকার চাঁদাবাজি! মুখোমুখি দুই এমপি
- স্বস্তির খবর! এক ধাক্কায় কমলো সোনার দাম
- মুখ্যমন্ত্রী হয়ে বাংলাদেশ নিয়ে বিস্ফোরক শুভেন্দু!
- ‘রাগ করলা’- সেই ভাইরাল ব্যক্তি সম্পর্কে জানা গেল বিস্তারিত
- ঈদের আগে বদলে গেল ব্যাংক লেনদেনের সময়
- দেশে ঈদের চাঁদ প্রথম দেখা গেল যে এলাকায়
- সুচির অবস্থান নিয়ে ধোঁয়াশা, প্রমাণ চাইছেন ছেলে কিম আরিস
- আর্থিক লেনদেনে বিশেষ ব্যবস্থা, ব্যাংক ছুটির নতুন নিয়ম
- বিয়ের একমাসের মাথায় প্রেমিকের সঙ্গে পালালেন নববধূ, ৩ দিন পর মিলল মরদেহ
- ব্যাংকে একদিনের ছুটি বাতিল, সার্কুলার জারি
- আইসিবির কাছ থেকে ২২৫ কোটি টাকা ফেরত চায় বিএসইসি
- অরেঞ্জ বন্ড: শেয়ারবাজারে খুলছে অর্থায়নের নতুন পথ
- গ্রামীণ ব্যাংকের ঋণ নিয়ে বড় প্রশ্ন তুলল আদালত
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানের বড় ঘোষণা
- আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ
- আফরোজা আব্বাস ৫-৬ হাজার লোক এনেছিল: নাসীরুদ্দীন
- প্রবাসীর স্ত্রীর সঙ্গে গোপন ভিডিও, মাওলানা মাসুদ গ্রেপ্তার
- ঈদে যানজটের মাঝে এলো জ্বালানি নিয়ে বড় ঘোষণা
- র্যাবের ভবিষ্যৎ কাঠামো নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ১৮ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৮ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ঈদের প্রভাবে বাজারে শ্লথ গতি
- ১৮ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আইসিবি ইসলামিক ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করলো বাংলাদেশ ব্যাংক
- শেয়ারাবাজারে জেড কোম্পানির ঘুরে দাঁড়ানোর নতুন সুযোগ
- ২৩ মে ছুটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি
- ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের অনুমোদন বাংলাদেশ ব্যাংকের
- সঞ্চয়কারীদের জন্য বড় ঘোষণা আসছে বাজেটে
- মূলধন বৃদ্ধি ও ডিভিডেন্ড ব্যবস্থাপনায় নতুন সিদ্ধান্ত বিএসইসির
- পরিবারের বর্তমান অবস্থা নিয়ে যা বললেন মাশরাফির বাবা
- তিন ইস্যুতে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে সর্বস্ব হারিয়েও যে কারণে মানুষ ফিরে আসে বারবার
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে তিন মেয়াদি পরিকল্পনা নিয়েছে বিএসইসি
- বিএটির প্রথম প্রান্তিক প্রকাশ
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ৩ কোম্পানির শেয়ার লেনদেন
- বিদেশি বিনিয়োগকারীদের বড় বিক্রিতে চাপে শেয়ারবাজার
- দেখা মিলল জিলহজ মাসের চাঁদ, জানা গেল ঈদের তারিখ
- ব্যাংক বোর্ডের জন্য নতুন নিয়ম, শেয়ারবাজারে আসছে স্বস্তি
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ট্রাম্প ও নেতানিয়াহুর ‘মাথার দাম’ নির্ধারণ করল ইরান
- ভারতের মানচিত্র বদলে দেয়ার হুঁশিয়ারি
- ‘আমি ফেঁসে গেছি, তুমি ফেঁসে যেয়ো না’
- মুখ্যমন্ত্রী হয়ে বাংলাদেশ নিয়ে বিস্ফোরক শুভেন্দু!













