ঢাকা, সোমবার, ১৮ মে ২০২৬

আফরোজা আব্বাস ৫-৬ হাজার লোক এনেছিল: নাসীরুদ্দীন

২০২৬ মে ১৮ ১৫:৪০:৩০
আফরোজা আব্বাস ৫-৬ হাজার লোক এনেছিল: নাসীরুদ্দীন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচন ফল ঘোষণার সময় তিনি চাইলে বড় ধরনের সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারত। তবে সম্ভাব্য প্রাণহানির কথা চিন্তা করেই তিনি সরে দাঁড়িয়েছিলেন।

সোমবার (১৮ মে) এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ফল ঘোষণার সময় আফরোজা আব্বাস বিভাগীয় কমিশনারের অফিসের সামনে ৫-৬ হাজার লোক এনেছিল। আমি ডাক দিলে সেখানে ৫০ হাজার থেকে ১ লাখ লোক আসতো। ফলে সেখানে রক্তাক্ত সংঘর্ষ হতো, অনেক লাশ পড়ত।”

তিনি আরও বলেন, “আমি শুধু একটা কারণে সরে এসেছিলাম। হাসপাতালে যে বাবার ছেলে মারা যেত, তাকে আমি জবাব দিতে পারতাম না। এজন্য আমি সরে আসছি।”

এনসিপির এই নেতা নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, “ইনশাআল্লাহ, এটার বিচার বাংলাদেশে হবে। এই নির্বাচন কমিশনে যারা নেতৃত্ব দিয়েছে, ভবিষ্যতে তাদের বিচার করা হবে।”

তিনি আরও বলেন, “আরেকটা গণঅভ্যুত্থান হলে আমি প্রথমে নির্বাচন কমিশনে হাত দেবো। পুরো কমিশন আপাদমস্তক পরিবর্তন করবো—এটাই হবে আমার প্রথম লক্ষ্য।”

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে