ঢাকা, সোমবার, ১৮ মে ২০২৬

প্রবাসীর স্ত্রীর সঙ্গে গোপন ভিডিও, মাওলানা মাসুদ গ্রেপ্তার

২০২৬ মে ১৮ ১৫:২৮:০৫
প্রবাসীর স্ত্রীর সঙ্গে গোপন ভিডিও, মাওলানা মাসুদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়া উপজেলায় এক নারীর গোপন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মাওলানা মিরাজ আহমেদ ওরফে মাসুদ রানাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) সকালে উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মোস্তাক বিন সুলতানের ছেলে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে সিংড়া থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “মাওলানা মিরাজ আহমেদ ওরফে মাসুদ রানার বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলার অভিযোগ রয়েছে। সেই সম্পর্কের ভিডিও গোপনে ধারণ করে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।”

তিনি আরও জানান, অভিযুক্তের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে সেখানে ভিডিও ধারণ ও পর্নোগ্রাফি সংক্রান্ত বিভিন্ন আলামত পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং ডিজিটাল ফরেনসিক পরীক্ষার প্রস্তুতি চলছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে