ঢাকা, সোমবার, ১৮ মে ২০২৬

ঈদে যানজটের মাঝে এলো জ্বালানি নিয়ে বড় ঘোষণা

২০২৬ মে ১৮ ১৫:২৪:৪২
ঈদে যানজটের মাঝে এলো জ্বালানি নিয়ে বড় ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা দিয়েছে সরকার। ঈদযাত্রায় যান চলাচল স্বাভাবিক রাখতে আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত টানা ১৩ দিন এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি পেট্রোবাংলার চেয়ারম্যানের কাছে পাঠিয়েছে। সেখানে বলা হয়েছে, ঈদের আগে সাত দিন এবং পরে পাঁচ দিন দেশের সব ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখতে হবে।

সরকারের এই উদ্যোগের ফলে ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে জ্বালানি সংকট কমবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে দূরপাল্লার যানবাহন ও গণপরিবহনের চলাচল স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সরকারি ও আধাসরকারি অফিস বন্ধ থাকবে। এছাড়া ঈদ উপলক্ষে ধাপে ধাপে ছুটি দেওয়া হবে পোশাক কারখানাগুলোতেও।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে