তারেক রহমানকে ডক্টরেট বিতর্কে অবশেষে স্পষ্ট করল ঢাবি
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে— সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে গুজব ও ভিত্তিহীন বলে শনাক্ত করেছে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ।
ফ্যাক্টওয়াচ জানায়, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ফেসবুকে একটি তথ্য ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। তবে অনুসন্ধানে এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।
প্রতিষ্ঠানটি জানায়, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক রফিকুল ইসলাম ফ্যাক্টওয়াচকে নিশ্চিত করেছেন যে, এ দাবি সম্পূর্ণ ভুয়া।
দাবিটির সত্যতা যাচাইয়ে বিভিন্ন প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান চালানো হলেও দেশের কোনো গণমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডক্টরেট ডিগ্রি দেওয়ার তথ্য পাওয়া যায়নি।
ফ্যাক্টওয়াচের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার (১২ মে) ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক একটি কর্মশালার উদ্বোধন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান প্রধানমন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। বিভিন্ন সংবাদমাধ্যমে এ কর্মসূচির খবর প্রকাশিত হলেও কোথাও তাকে ডক্টরেট ডিগ্রি দেওয়ার কোনো তথ্য উল্লেখ ছিল না।
পরে বিষয়টি আরও নিশ্চিত হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে ফ্যাক্টওয়াচ। তিনি বলেন,“ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাউকে ডক্টরেট ডিগ্রি দিতে হলে বিশেষ সমাবর্তনের মাধ্যমে দিতে হয়। সমাবর্তন ছাড়া এটি দেওয়া সম্ভব নয়। এ জন্য একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনও প্রয়োজন। এটি পুরোপুরি ভুয়া খবর।”
এ কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি দেওয়ার দাবিটিকে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করেছে ফ্যাক্টওয়াচ।
ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশ-বিদেশের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম ও কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানোর প্রবণতা বেড়েছে। বিশেষ করে সরকার গঠনের পর বিএনপিকে লক্ষ্য করে নানা অপতথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করা হচ্ছে।
দেশে গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে কাজ করছে ফ্যাক্টওয়াচ। প্রতিষ্ঠানটি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।
ওমর আলী/
পাঠকের মতামত:
- তারেক রহমানকে ডক্টরেট বিতর্কে অবশেষে স্পষ্ট করল ঢাবি
- শেয়ারবাজারে সর্বস্ব হারিয়েও যে কারণে মানুষ ফিরে আসে বারবার
- ধর্ষ/ণ মামলার চাপ সইতে না পেরে মানসিক ভারসাম্য হারালেন সেই ইমাম
- চিত্রনায়িকার বাসা থেকে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার
- পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল সৌদি
- সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার
- নীরবতা ও রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্নের মুখে মাশরাফী
- তিন ইস্যুতে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- ডেল্টা লাইফের আর্থিক প্রতিবেদনে বড় অনিয়মের অভিযোগ বিএসইসির
- চাঁদপুর সফরে বড় কর্মসূচিতে থাকছেন প্রধানমন্ত্রী
- পবিত্র মসজিদে নববীতে সেবার সুযোগ দিল সৌদি আরব
- ঐতিহাসিক কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
- ‘বাড়িতে ৩ মেয়ে, স্বামী অসুস্থ... আমাকে যেতে দিন’
- তারেক রহমানকে নিয়ে চাঞ্চল্যকর দাবি নাসিরুদ্দীন পাটওয়ারীর
- আলু-পেঁয়াজ রপ্তানি বিষয়ে বড় সিদ্ধান্ত জানালেন শুভেন্দু
- সংসার গড়ার স্বপ্নে পরিবারের সর্বনাশ করলেন তরুণী
- বিজ্ঞানীদের গবেষণায় বারমুডার ‘রহস্য’ উন্মোচন
- নারী-পুরুষের আয়ুষ্কালের পার্থক্যের আসল কারণ
- কারিনা কায়সারের মৃত্যুর খবর, মুখ খুলল পরিবার
- তরুণীর মরদেহ দাফনে স্থানীয়দের বাধা, জানা গেল কারণ
- ২৩ মে ছুটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি
- হাইকোর্টে হাজিরার পর প্রশ্নের মুখে মমতার আইনজীবী পরিচয়
- ওরিয়ন চেয়ারম্যানের আবেদন নামঞ্জুর
- মির্জা ফখরুলকে নিয়ে ভিডিও বানাতে গিয়ে বিপাকে কনটেন্ট ক্রিয়েটর
- অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠতার অভিযোগে যা বললেন তাসনিম জারা
- প্রবাসীদের জন্য আসছে নতুন কার্ড, মিলবে বিশেষ সুবিধা
- এক সপ্তাহের সর্বনিম্নে সোনা, বাজারে নতুন শঙ্কা
- হরমুজ বন্ধ ও ইরান চুক্তি নিয়ে মুখ খুললেন ওবামা
- তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু, জানা গেল কারণ
- ইউনিট ফান্ড নিবন্ধনে নেতিবাচক প্রভাবের আশঙ্কা আইসিবির
- প্রগতী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- বড় গ্রাহক ঋণ নীতিতে বড় পরিবর্তন আনল বাংলাদেশ ব্যাংক
- ট্রাম্পকে যা খাওয়ালেন জিনপিং
- হঠাৎ এক পণ্য রপ্তানি বন্ধ করল ভারত!
- ডলার নিয়ে নতুন কৌশল! অর্থনীতিতে আসছে বড় পরিবর্তন
- ঈদে সবাই ছুটি পাবে না! জানুন কোন চাকরিতে কতদিন ডিউটি
- শেয়ারবাজারে সুশাসন জোরদারে করপোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ জারি
- স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির নতুন রোডম্যাপ ফাঁস
- সরকারের নতুন সিদ্ধান্তে আনন্দের ঢেউ! ঈদে বিশাল ছুটি নিশ্চিত
- ১০ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- ৫ খুনে অভিযুক্ত সেই ফোরকানের মরদেহ নিয়ে যা জানাল পুলিশ
- ৫ খুনে অভিযুক্ত সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মা নদীতে
- পশ্চিমবঙ্গে পশু জবাই নিষিদ্ধ, বিজেপির নতুন নির্দেশনা
- সাবেক অধিনায়ক মাশরাফীকে কাঠগড়ায় দাঁড় করালেন সারজিস
- পৃথিবীর ৬টি দেশ যেখানে রাত হয় না – জানলে অবাক হবেন!
- ১৪ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ঈদের আগে বাজারে চাঙ্গাভাব, বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ৩ কোম্পানির শেয়ার লেনদেন
- ১৪ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারাবাজারে জেড কোম্পানির ঘুরে দাঁড়ানোর নতুন সুযোগ
- শেয়ারবাজার নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
- বিচ্ছেদের কারণ জানালেন সাবিকুন নাহার
- ২৩ মে ছুটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি
- ডিবিএইচ ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
- ৩০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের অনুমোদন বাংলাদেশ ব্যাংকের
- মূলধন বৃদ্ধি ও ডিভিডেন্ড ব্যবস্থাপনায় নতুন সিদ্ধান্ত বিএসইসির
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ২ কোম্পানির শেয়ার লেনদেন
- আইপিডিসি ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা!
- চলতি সপ্তাহে আসছে ২৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- সঞ্চয়কারীদের জন্য বড় ঘোষণা আসছে বাজেটে
- পাঁচ ব্যাংক মার্জারে বিনিয়োগকারীদের সুরক্ষা চায় ডিএসই
জাতীয় এর সর্বশেষ খবর
- তারেক রহমানকে ডক্টরেট বিতর্কে অবশেষে স্পষ্ট করল ঢাবি
- ধর্ষ/ণ মামলার চাপ সইতে না পেরে মানসিক ভারসাম্য হারালেন সেই ইমাম
- চিত্রনায়িকার বাসা থেকে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার













