ধর্ষ/ণ মামলার চাপ সইতে না পেরে মানসিক ভারসাম্য হারালেন সেই ইমাম
নিজস্ব প্রতিবেদক: মিথ্যা ধর্ষণ মামলায় কারাভোগের পর ডিএনএ টেস্টে নির্দোষ প্রমাণিত হওয়া ফেনীর আলোচিত ইমাম মাওলানা মুজাফফর আহমদ জুবায়েরের জীবন এখন এক গভীর ট্র্যাজেডিতে পরিণত হয়েছে।
কারামুক্তি মিললেও সামাজিক অপমান, মানসিক চাপ ও দীর্ঘ আইনি লড়াইয়ের ক্ষত সহ্য করতে না পেরে তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন। বর্তমানে রাজধানীর আদাবরের একটি বিশেষায়িত মানসিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
স্থানীয় সূত্র জানায়, কারাগারে থাকা অবস্থাতেই তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। দেয়ালে মাথা ঠুকে নিজেকে আঘাতও করেন। মুক্তির পরও সেই মানসিক ক্ষত কাটিয়ে উঠতে পারেননি তিনি।
জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মে) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য-সচিব তারেক রেজার ছোট ভাই ইমনের বাসায় অবস্থানকালে আচমকাই আক্রমণাত্মক হয়ে ওঠেন জুবায়ের। এ সময় তিনি বাসার আসবাবপত্র ভাঙচুর করেন এবং উপস্থিত লোকজনের ওপর চড়াও হন।
একপর্যায়ে পাশের ফ্ল্যাটের মালিককে আঘাতের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে নেওয়া হয়।
হাসপাতালে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা ও ইনজেকশন দেওয়ার পর বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও আইনি অভিভাবকের অনুপস্থিতিতে সেখানে পূর্ণাঙ্গভাবে ভর্তি করা সম্ভব হয়নি।
শুক্রবার (১৫ মে) সকালে পরিবারের সদস্যরা ঢাকায় পৌঁছালে উন্নত চিকিৎসার জন্য তাকে আদাবরের একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তার পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডা. সাইদুল আশরাফ কুশল। তিনি মাওলানা জুবায়েরকে আজীবন বিনামূল্যে চিকিৎসা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য-সচিব ও সম্প্রীতি সেলের সমন্বয়ক তারেক রেজা বলেন, একজন নির্দোষ ইমামকে মিথ্যা অপবাদ দিয়ে তিল তিল করে ধ্বংস করে দেওয়া হয়েছে। মূলত এসব মানসিক চাপ ও হতাশা থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তার মা-বাবা ঢাকায় এসেছেন। আমরা তাকে আদাবরের এনলাইটেনড সাইকিয়াট্রিক হাসপাতালে ভর্তি করেছি। বর্তমানে তার চিকিৎসা চলছে।
উল্লেখ্য, ২০১৯ সালে ফেনীর পরশুরামে এক মক্তবপড়ুয়া কিশোরীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ২০২৪ সালের নভেম্বরে স্থানীয় রাজনৈতিক রোষানল ও ষড়যন্ত্রের শিকার হয়ে জুবায়েরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়। তিনি ৩২ দিন কারাভোগের পর মুক্তি পান। কিন্তু সমাজের তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া ও অপমান তার জীবনকে ওলটপালট করে দেয়।
পরবর্তীকালে মামলাটি নাটকীয় মোড় নেয়। ডিএনএ পরীক্ষায় উঠে আসে, ওই কিশোরীর সন্তানের জৈবিক পিতা তার নিজের ভাই। ২০২৫ সালের ১৯ মে অভিযুক্ত ভাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। তবে ততদিনে জুবায়েরের সংসার ও সামাজিক অবস্থান ভেঙে পড়ে।
অসুস্থ হওয়ার কয়েকদিন আগে, শনিবার (৯ মে) ফেনী রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন জুবায়ের। তিনি অভিযোগ করেন, কোনো ধরনের নোটিশ ছাড়াই তাকে মসজিদের ইমামতি ও ইসলামিক ফাউন্ডেশনের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। মামলার খরচ চালাতে বিক্রি করতে হয়েছে পৈতৃক জমিও। জুলাই বিপ্লবের একজন সম্মুখযোদ্ধা হওয়া সত্ত্বেও তাকে চরম সামাজিক হেনস্তার শিকার হতে হয়েছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি তিনটি দাবি জানান— চাকরিতে পুনর্বহাল ও বকেয়া বেতন প্রদান, মিথ্যা মামলার ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মানসিক ও আর্থিক ক্ষতির বিপরীতে উপযুক্ত ক্ষতিপূরণ।
এ দাবির প্রতি সংহতি প্রকাশ করেন এনসিপি নেতারাও।
এ বিষয়ে এনসিপির ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত বলেন, তার অসুস্থতার খবর শুনে আমি ঢাকায় ছুটে এসেছি। বর্তমানে আমি হাসপাতালেই আছি। মুজাফফরের চিকিৎসা চলছে।
ওমর আলী/
পাঠকের মতামত:
- ধর্ষ/ণ মামলার চাপ সইতে না পেরে মানসিক ভারসাম্য হারালেন সেই ইমাম
- চিত্রনায়িকার বাসা থেকে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার
- পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল সৌদি
- সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার
- নীরবতা ও রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্নের মুখে মাশরাফী
- তিন ইস্যুতে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- ডেল্টা লাইফের আর্থিক প্রতিবেদনে বড় অনিয়মের অভিযোগ বিএসইসির
- চাঁদপুর সফরে বড় কর্মসূচিতে থাকছেন প্রধানমন্ত্রী
- পবিত্র মসজিদে নববীতে সেবার সুযোগ দিল সৌদি আরব
- ঐতিহাসিক কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
- ‘বাড়িতে ৩ মেয়ে, স্বামী অসুস্থ... আমাকে যেতে দিন’
- তারেক রহমানকে নিয়ে চাঞ্চল্যকর দাবি নাসিরুদ্দীন পাটওয়ারীর
- আলু-পেঁয়াজ রপ্তানি বিষয়ে বড় সিদ্ধান্ত জানালেন শুভেন্দু
- সংসার গড়ার স্বপ্নে পরিবারের সর্বনাশ করলেন তরুণী
- বিজ্ঞানীদের গবেষণায় বারমুডার ‘রহস্য’ উন্মোচন
- নারী-পুরুষের আয়ুষ্কালের পার্থক্যের আসল কারণ
- কারিনা কায়সারের মৃত্যুর খবর, মুখ খুলল পরিবার
- তরুণীর মরদেহ দাফনে স্থানীয়দের বাধা, জানা গেল কারণ
- ২৩ মে ছুটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি
- হাইকোর্টে হাজিরার পর প্রশ্নের মুখে মমতার আইনজীবী পরিচয়
- ওরিয়ন চেয়ারম্যানের আবেদন নামঞ্জুর
- মির্জা ফখরুলকে নিয়ে ভিডিও বানাতে গিয়ে বিপাকে কনটেন্ট ক্রিয়েটর
- অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠতার অভিযোগে যা বললেন তাসনিম জারা
- প্রবাসীদের জন্য আসছে নতুন কার্ড, মিলবে বিশেষ সুবিধা
- এক সপ্তাহের সর্বনিম্নে সোনা, বাজারে নতুন শঙ্কা
- হরমুজ বন্ধ ও ইরান চুক্তি নিয়ে মুখ খুললেন ওবামা
- তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু, জানা গেল কারণ
- ইউনিট ফান্ড নিবন্ধনে নেতিবাচক প্রভাবের আশঙ্কা আইসিবির
- প্রগতী ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- বড় গ্রাহক ঋণ নীতিতে বড় পরিবর্তন আনল বাংলাদেশ ব্যাংক
- ট্রাম্পকে যা খাওয়ালেন জিনপিং
- হঠাৎ এক পণ্য রপ্তানি বন্ধ করল ভারত!
- ডলার নিয়ে নতুন কৌশল! অর্থনীতিতে আসছে বড় পরিবর্তন
- ঈদে সবাই ছুটি পাবে না! জানুন কোন চাকরিতে কতদিন ডিউটি
- শেয়ারবাজারে সুশাসন জোরদারে করপোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ জারি
- স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির নতুন রোডম্যাপ ফাঁস
- সরকারের নতুন সিদ্ধান্তে আনন্দের ঢেউ! ঈদে বিশাল ছুটি নিশ্চিত
- ১০ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- ৫ খুনে অভিযুক্ত সেই ফোরকানের মরদেহ নিয়ে যা জানাল পুলিশ
- ৫ খুনে অভিযুক্ত সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মা নদীতে
- পশ্চিমবঙ্গে পশু জবাই নিষিদ্ধ, বিজেপির নতুন নির্দেশনা
- সাবেক অধিনায়ক মাশরাফীকে কাঠগড়ায় দাঁড় করালেন সারজিস
- পৃথিবীর ৬টি দেশ যেখানে রাত হয় না – জানলে অবাক হবেন!
- ১৪ মে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ঈদের আগে বাজারে চাঙ্গাভাব, বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ৩ কোম্পানির শেয়ার লেনদেন
- ১৪ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রভিশন ও কর ব্যয় বাড়লেও মুনাফা বেড়েছে ইউনাইটেড ফাইন্যান্সের
- শুভেন্দুর শপথের দিনই বড় চমক দিলেন মমতা!
- শেয়ারাবাজারে জেড কোম্পানির ঘুরে দাঁড়ানোর নতুন সুযোগ
- শেয়ারবাজার নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর
- বিচ্ছেদের কারণ জানালেন সাবিকুন নাহার
- ২৩ মে ছুটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি
- ডিবিএইচ ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
- ৩০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের অনুমোদন বাংলাদেশ ব্যাংকের
- মূলধন বৃদ্ধি ও ডিভিডেন্ড ব্যবস্থাপনায় নতুন সিদ্ধান্ত বিএসইসির
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে ২ কোম্পানির শেয়ার লেনদেন
- আইপিডিসি ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা!
- চলতি সপ্তাহে আসছে ২৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- পাঁচ ব্যাংক মার্জারে বিনিয়োগকারীদের সুরক্ষা চায় ডিএসই
জাতীয় এর সর্বশেষ খবর
- ধর্ষ/ণ মামলার চাপ সইতে না পেরে মানসিক ভারসাম্য হারালেন সেই ইমাম
- চিত্রনায়িকার বাসা থেকে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার













