ঢাকা, শুক্রবার, ১৫ মে ২০২৬

সংসার গড়ার স্বপ্নে পরিবারের সর্বনাশ করলেন তরুণী

২০২৬ মে ১৫ ১৫:৩৩:৩৮
সংসার গড়ার স্বপ্নে পরিবারের সর্বনাশ করলেন তরুণী

নিজস্ব প্রতিবেদক: ভারতের উত্তরপ্রদেশে প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরু করার পরিকল্পনায় বাবার বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মুরাদাবাদে এক পিতল ব্যবসায়ীর বাড়িতে। পুলিশ জানিয়েছে, গত ১১ মে ভোরে একদল সশস্ত্র দুর্বৃত্ত বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নেয়।

ডাকাতির সময় ব্যবসায়ী মোহাম্মদ ইমরান, তার স্ত্রী ও সন্তানরা বাড়িতে উপস্থিত ছিলেন। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে এবং একাধিক বিশেষ টিম গঠন করা হয়।

তদন্তে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, ব্যবসায়ীর মেয়ে আরিবা দীর্ঘদিন ধরে আরশাদ ওয়ারসি নামে এক যুবকের সঙ্গে সম্পর্কে ছিলেন।

পুলিশের দাবি, পরিবারের অমতে সম্পর্ক থাকায় প্রেমিকের সঙ্গে পালানোর উদ্দেশ্যে আরিবা বাড়ির ভেতরের তথ্য ও টাকার অবস্থান প্রেমিককে জানান। এমনকি ডাকাতদের প্রবেশে সহায়তাও করেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় আরিবা, তার প্রেমিক আরশাদ ওয়ারসি এবং আরও কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের কাছ থেকে নগদ অর্থ, আগ্নেয়াস্ত্র, মোবাইল ফোন ও গাড়ি উদ্ধার করা হয়েছে। লুট হওয়া বাকি অর্থ উদ্ধারে অভিযান চলছে।এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে