ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ ৩৭ দেশে

২০২৬ মে ০১ ১১:০৭:০১
ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ ৩৭ দেশে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে টানা দীর্ঘ ছুটি। চলতি বছরের ছুটির তালিকা অনুযায়ী, ২৬ মে (মঙ্গলবার) থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত ছয় দিনের ঈদ ছুটি থাকবে। এর মধ্যে ২৬ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে মাঝের সময় সামঞ্জস্য করা হলে ছুটি আরও বাড়তে পারে।যদি কেউ ২৪ ও ২৫ মে (রবি ও সোমবার) ঐচ্ছিক ছুটি নেন, তাহলে ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ১০ দিনের ছুটি উপভোগ করা সম্ভব।

এই দীর্ঘ ছুটি কাজে লাগিয়ে বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ৩৭টি দেশে ভ্রমণ করতে পারেন।

হেনলি অ্যান্ড পার্টনার্স-এর ২০২৬ সালের বৈশ্বিক পাসপোর্ট সূচক অনুযায়ী, বাংলাদেশের অবস্থান বর্তমানে ৯৩তম, যা গত বছরের তুলনায় দুই ধাপ উন্নত।

বাংলাদেশিদের জন্য ভিসামুক্ত বা সহজ ভিসা সুবিধাযুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে—মালদ্বীপ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, কেনিয়া, ফিজি, জ্যামাইকা, সেশেলস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোসহ আরও অনেক দেশ।

তবে এসব দেশের কিছুতে অন-অ্যারাইভাল ভিসা (পৌঁছানোর পর ভিসা) এবং কিছু ক্ষেত্রে ই-ভিসা প্রযোজ্য।

সূচক অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর।যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে