ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Sharenews24

প্রবাসী বাংলাদেশিদের রেকর্ড রেমিট্যান্স

২০২৬ এপ্রিল ০৭ ১৭:৫৭:৩৭
প্রবাসী বাংলাদেশিদের রেকর্ড রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক: চলতি এপ্রিল মাসের প্রথম ৬ দিনে দেশে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স এসেছে ৬৬ কোটি মার্কিন ডলার। প্রতিদিন গড় হিসাব করলে দেশটিতে এসেছে প্রায় ১১ কোটি ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে এসেছে ৫১ কোটি ৪০ লাখ ডলার, অর্থাৎ বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এর আগে, গত মার্চে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা এক মাসের রেকর্ড। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার এবং ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার।

রেমিট্যান্স প্রবাহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, বিশেষ করে আমদানি-রফতানি, বৈদেশিক মুদ্রার জোগান এবং ভোক্তা বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে