ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Sharenews24

দুই কোম্পানির ক্রেডিট রেটিংয়ে ইতিবাচক ইঙ্গিত

২০২৬ এপ্রিল ০৭ ১১:১৭:১৮
দুই কোম্পানির ক্রেডিট রেটিংয়ে ইতিবাচক ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ ও যমুনা অয়েলেরসর্বশেষ ক্রেডিট রেটিং প্রকাশিত হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসল) সম্প্রতি ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজের দীর্ঘমেয়াদি ঋণযোগ্যতা ‘এএ’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-২’ নির্ধারণ করেছে। পাশাপাশি কোম্পানিটির ভবিষ্যৎ সম্ভাবনা বা আউটলুক ‘ডেভেলপিং’ (পরিবর্তনশীল) ঘোষণা করা হয়েছে। রেটিং নির্ধারণে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত ও একই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত ও পরিমাণগত তথ্য বিবেচনায় নেয়া হয়েছে।

অপরদিকে, এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) যমুনা অয়েলকে দীর্ঘমেয়াদে ‘এএ প্লাস’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং দিয়েছে। কোম্পানিটির আউটলুক ‘স্টেবল’ (স্থিতিশীল) হিসেবে চিহ্নিত করা হয়েছে।

যমুনা অয়েলের রেটিং নির্ধারণে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৬ অর্থবছরের প্রথম ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক তথ্য এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত ও পরিমাণগত উপাত্ত বিবেচনায় নেয়া হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে