ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
Sharenews24

জেনে নিন হজ ফ্লাইট শুরুর তারিখ ও নতুন সুবিধা

২০২৬ এপ্রিল ০৩ ০৯:৩৭:১৩
জেনে নিন হজ ফ্লাইট শুরুর তারিখ ও নতুন সুবিধা

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৮ এপ্রিল থেকে বাংলাদেশিদের জন্য হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

সৌদি আরবে হজ সংক্রান্ত বৈঠকে অংশগ্রহণ শেষে তিনি এ তথ্য জানান। তিনি মদিনায় অনুষ্ঠিত হজ কনফারেন্স এবং সৌদি হজ ও ওমরা মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।

ধর্মমন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনাকে আরও সুষ্ঠু করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—মক্কা ও মদিনায় হজযাত্রীদের সেবায় কর্মী নিয়োগ, হোটেলে সার্বক্ষণিক শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ও লিফট সুবিধা নিশ্চিত করা, নির্বিঘ্ন পরিবহন ব্যবস্থা এবং মিনায় খাবার বিতরণে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা।

এছাড়া হজ মৌসুমে সময়মতো খাবার সরবরাহসহ সার্বিক ব্যবস্থাপনা তদারকির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে