বিপাকে শতাধিক প্রবাসী, বৈধ ভিসাও রক্ষা করছে না
নিজস্ব প্রতিবেদক : বৈধ ওয়ার্ক পারমিট ভিসায় গ্রিসে গিয়ে নির্ধারিত কাজ না পাওয়ায় শতাধিক বাংলাদেশি অনিশ্চয়তায় পড়েছেন। প্রতিশ্রুত নিয়োগকর্তার কোনো হদিস না থাকার পাশাপাশি ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনেকেই ইতোমধ্যেই অবৈধ হয়ে পড়ছেন। অসাধু মালিক ও দালালদের প্রতারণায় বিপাকে পড়ে তারা বাংলাদেশ দূতাবাসের দ্বারস্থ হয়েছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, দালালরা ১০ থেকে ১৫ লাখ টাকার বিনিময়ে গ্রিসের বিভিন্ন কোম্পানিতে ভালো বেতনের কাজের প্রতিশ্রুতি দিয়েছিল। তবে গ্রিসে পৌঁছালে দেখা যায়, ওই নিয়োগকর্তার বাস্তব অস্তিত্ব নেই।
অনুসন্ধানে জানা গেছে, দালালরা গ্রিসের প্রত্যন্ত অঞ্চলের কিছু কৃষি জমির মালিককে ৫০০ থেকে ১০০০ ইউরো দিয়ে কেবল কাগজের ভিত্তিতে ‘ওয়ার্ক পারমিট’ সংগ্রহ করেছিল। ওই পারমিট দেখিয়ে প্রবাসীরা দেশে থেকে ভিসার জন্য আবেদন করেন। কিন্তু গ্রিসে পৌঁছালে চাকরির কোনো হদিস পাওয়া যায় না। চুক্তি অনুযায়ী ১ বছর পরপর ৫ বছর পর্যন্ত ভিসা নবায়নের সুযোগ থাকলেও নিয়োগকর্তার অনুপস্থিতিতে সেটিও বন্ধ হয়ে গেছে। ফলে নির্ধারিত সময়ের পর অনেক বৈধ প্রবাসীরাও অবৈধ হয়ে যাচ্ছেন। অনেকে উপায় না পেয়ে ইতোমধ্যেই ইউরোপের অন্য দেশে পাড়ি জমিয়েছেন।
ভুক্তভোগী আসিফ মিয়া বলেন, “দালালকে ১৩ লাখ টাকা দিয়ে কৃষি খামারে কাজের আশায় এসেছিলাম। এখানে এসে দেখি মালিকের কোনো খোঁজ নেই। এখন কাজও নেই, কাগজও নেই।”
অন্য ভুক্তভোগী ইব্রাহিম হোসেন জানান, “মাসে ১২০০ ইউরো বেতনের কথা বলা হয়েছিল, কিন্তু যে কোম্পানির নামে ভিসা হয়েছে, তার কোনো অফিসই বাস্তবে পাওয়া যায়নি।”
নাসিম হোসেন আক্ষেপ করে বলেন, “১১ মাস পার হয়ে গেছে, দালালরা ফোন ধরছে না। এক মাসের মধ্যে আমি অবৈধ হয়ে যাবো। এখন কী করবো বুঝতে পারছি না।”
এখন পর্যন্ত প্রায় ৩০ জন প্রবাসী এথেন্সে বাংলাদেশ দূতাবাসে লিখিত অভিযোগ দিয়ে আইনি সহায়তা চেয়েছেন। এ বিষয়ে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মার্জিয়া সুলতানা জানিয়েছেন, বৈধ ভিসায় এসেও অনেকে প্রতিশ্রুত নিয়োগকর্তা পাচ্ছেন না। বিষয়টি মান্যবর রাষ্ট্রদূত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছেন। সমস্যা সমাধানের জন্য দূতাবাস আনুষ্ঠানিকভাবে চিঠিও পাঠিয়েছে।
সচেতন মহল মনে করছে, বিদেশে যাওয়ার আগে নিয়োগকর্তার বৈধতা যাচাই করা অপরিহার্য। অনলাইন অ্যাকটিভিস্ট মানিক হোসেন বলেন, “কাগজের ওপর ভিত্তি করে ভিসা নেওয়ার বদলে নিয়োগকর্তা, চুক্তিপত্র এবং কাজের প্রকৃতি ভালোভাবে যাচাই করা উচিত।”
উল্লেখ্য, ২০২২ সালে বাংলাদেশ ও গ্রিসের মধ্যে শ্রমিক নেওয়ার সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেও বাংলাদেশে গ্রিক দূতাবাস না থাকার কারণে সাধারণ কর্মীরা এর পূর্ণ সুবিধা পাচ্ছেন না। এ সুযোগে দালাল চক্র বৈধ কর্মসংস্থানের মিথ্যা আশ্বাস দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।
মুসআব/
পাঠকের মতামত:
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ












