ঢাকা, রবিবার, ৮ মার্চ ২০২৬
Sharenews24

বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ভিসা

২০২৬ মার্চ ০৮ ১২:৫৪:৪৩
বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ভিসা

নিজস্ব প্রতিবেদক : মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের জন্য আংশিকভাবে চালু করা হয়েছে ওয়ার্ক পারমিট ভিসা। এখন সরকারি খাতের পাশাপাশি বেসরকারি নিয়োগকারীরাও নিয়মিত ফি পরিশোধের মাধ্যমে কর্মী নিয়োগ করতে পারবেন। তবে বাংলাদেশ হাইকমিশন সতর্ক করেছে, দালালদের মাধ্যমে অতিরিক্ত খরচ করার কোনো প্রয়োজন নেই।

দীর্ঘ বিরতির পর ২০২৩ সালের ডিসেম্বর থেকে মালদ্বীপ সরকার বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা খুলেছিল। তবে ২০২৪ সালে কিছু অবৈধ নিয়োগের কারণে এটি আবার বন্ধ হয়ে যায়। পরে সরকারি প্রয়োজনে সীমিতভাবে আবারও বাংলাদেশি কর্মী নেওয়া শুরু হয়।

কোটা শেষ হওয়ার কারণে কিছু সময় বাংলাদেশ থেকে নতুন কর্মী নেওয়া বন্ধ থাকলেও ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত সরকারি প্রয়োজনে মোট ১৭,০৩৯ জন বাংলাদেশি ওয়ার্ক পারমিট পেয়েছেন। তবে দালালদের কারণে অনেক প্রার্থী বৈধ সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন।

এবার নতুন নিয়মে বেসরকারি প্রতিষ্ঠানগুলো ১০ জনের বেশি কর্মী নিয়োগের অনুমতি পাচ্ছে। এতে প্রবাসী ব্যবসায়ীদের মধ্যে সন্তুষ্টি দেখা দিয়েছে। বাংলাদেশ হাইকমিশন পরামর্শ দিয়েছে, সব ধরনের নিয়োগ বৈধ উপায়ে নিশ্চিত করতে হবে।

একই সময় মালদ্বীপে ‘অপারেশন কুরাঙ্গী’ নামের বিশেষ অভিযানে চলছে ব্যাপক ধরপাকড়। অভিযানে পবিত্র রমজান মাসেও ৭,৩৭৫ জন অভিবাসীর ওয়ার্ক পারমিট বাতিল এবং ৬,৩১৫ জন অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে