ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Sharenews24

অ্যাডিশনাল ডিআইজিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বদলি

২০২৬ এপ্রিল ০৭ ১১:১৫:৪৮
অ্যাডিশনাল ডিআইজিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক: পুলিশ প্রশাসনে একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির স্বাক্ষরিত অফিস আদেশ অনুযায়ী বদলির নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধান বদলিসমূহ:

অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) রায়হান উদ্দিন খান – পুলিশ সদর দপ্তরের পারসোনাল ম্যানেজমেন্ট-১ শাখায় বদলি।

অতিরিক্ত উপমহাপরিদর্শক খন্দকার শামীমা ইয়াছমিন – পারসোনাল ম্যানেজমেন্ট-১ থেকে রিপেয়ার অ্যান্ড মেইনটেইন্যান্স শাখায় স্থানান্তর।

ডিএমপি সচিবালয় নিরাপত্তা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আব্দুল কাদের – ডিবি, তেজগাঁও বিভাগে বদলি।

ডিএমপি প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেইন্যান্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. খালিদ বোরহান – ট্রাফিক বিভাগে স্থানান্তর।অতিরিক্ত উপকমিশনার আমেনা আক্তার – পিএমও পশ্চিম বিভাগে দায়িত্বপ্রাপ্ত।

পিএমও পশ্চিম বিভাগের অতিরিক্ত উপকমিশনার শারমিন আক্তার চুমকি – সচিবালয় নিরাপত্তা বিভাগে বদলি।

ডিএমপি অতিরিক্ত উপকমিশনার অরিত সরকার – প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেইন্যান্স বিভাগে স্থানান্তর।

পুলিশ সদর দপ্তরের সূত্র জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং দাপ্তরিক দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে এই বদলিসমূহ করা হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে