ঢাকা, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
Sharenews24

টানা ২ মাসের পরে বিদেশি বিনিয়োগ কমল: বাজারে ধস!

২০২৬ এপ্রিল ০৭ ১০:৫৯:২৬
টানা ২ মাসের পরে বিদেশি বিনিয়োগ কমল: বাজারে ধস!

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি দেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার কেনার দিকেই বেশি নজর দিয়েছিলেন। তবে মার্চে পরিস্থিতি বদলে গেছে। গত মাসে বিদেশি বিনিয়োগকারীরা ৫০ কোটি টাকার শেয়ার কিনেছেন, আর ২২১ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন। এর ফলে মার্চে বিদেশিদের লেনদেনের পরিমাণ আগের মাসের তুলনায় অর্ধেকেরও কমে গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, মার্চে কেনাবেচা মিলিয়ে বিদেশিদের লেনদেন ছিল ২৭২ কোটি টাকা, যেখানে জানুয়ারি ও ফেব্রুয়ারি ছিল যথাক্রমে ৩৭৭ কোটি ও ৬৬৩ কোটি টাকা।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, জাতীয় নির্বাচনের পর নতুন সরকারের আশার আলোয় শুরুতে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছিল। কিন্তু ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবং বৈশ্বিক জ্বালানি সংকট বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলেছে। এর প্রভাব পড়েছে বিদেশি বিনিয়োগকারীদের মনোভাবেও।

সাম্প্রতিক বছরগুলোতে দেশের শেয়ারবাজারে বিদেশি অংশগ্রহণ ক্রমশ কমছে। ২০১৬ সালে বিদেশিদের অংশগ্রহণ ছিল ৩.৬৮%, ২০২০ সালে ৩.৮৫%, তবে ২০২২ ও ২০২৩ সালে তা ০.৮৯% ও ০.৭৭% এ নেমে এসেছে। ২০২৪ সালে কিছুটা বৃদ্ধি পেলেও তা এখনও শীর্ষ পর্যায়ের তুলনায় অনেক কম।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে